আজ সংসদে উঠছে সড়ক পরিবহন আইন: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪০

ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ক পরিবহন আইন আজ বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সংসদে উঠছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত সড়ক পরিবহনের নতুন ভবনের কাজ পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, 'সড়ক পরিবহন আইনটি রবিবার জাতীয় সংসদে ওঠার কথা আমি বলেছিলাম। কিন্তু, প্রধানমন্ত্রী আমাকে ও আইনমন্ত্রীকে ডেকে আলাপ আলোচনা করে বলেছেন, যেহেতু রেডি আছে তাহলে দেরি কেন? আজই যেন উত্থাপন করা হয়। কাজেই আমি আইনটি আজই সংসদে উত্থাপন করবো। আশাকরি এই অধিবেশনের শেষের দিকে আইনটি পাস হবে।'

নির্বাচনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের জাতিসংঘে বৈঠক কোনও প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে কাদের বলেন, 'তারা তো এখন একেবারেই নালিশ পার্টি, বাংলাদেশ নালিশ পার্টি। এটা একেবারেই যথার্থ, এটা তারা বার বার প্রমাণ করেছে।'

বিএনপির আন্দোলনের ডাকের বিষয়ে জানতে চাইলে কাদের বলেন ‘ তারা এমন আন্দোলন করবে যাতে নৌকা ভেসে চলে যায়। নৌকা তো ভেসেই আছে। এটা তো ডুবন্ত সাবমেরিন নয়, যে ডুবে আছে ভেসে যাবে। নৌকা ভাসতে ভাসতে আগামী বিজয়ের মাসে বিজয়ের পতাকা নিয়ে ভিড়বে।'

/এসএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ