আ. লীগের জোট গঠনের পেছনে সুনির্দিষ্ট লক্ষ্য থাকে: খালিদ মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৯

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ যখনই জোট করেছে তার প্রতিটির পেছনে নির্দিষ্ট লক্ষ্য ছিল। নানা সময় নানারকম জোট আওয়ামী লীগ গঠন করেছে। আর সেই জোট থেকে দেশবাসীকে একটি তথ্য দেওয়া হয়েছে। জাতিকে একটি আদর্শের জায়গা থেকে লক্ষ্য দেওয়া হয়েছে। কিন্তু এখন যারা জোট করছেন তাদের তেমন কোনও লক্ষ্য দেখি না। জোট করতে হয় তাই করে।’

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিওতে ‘জোটের রাজনীতি’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের নির্বাচনি ইশতেহারে যা যা বলা হয়েছিল তার বেশিরভাগই পূরণ করা হয়েছে। ১৪ দলীয় মহাজোট গঠন করার সময়ও একটি নির্দিষ্ট লক্ষ্য দেওয়া হয়েছিল। অর্থাৎ আমাদের লক্ষ্যগুলো স্পষ্ট করে বলা হয় কিন্তু অন্যরা তা করে না।’

এটিএন নিউজ এর প্রধান নির্বাহী মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নেন– বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সম্মিলিত জাতীয় জোটের প্রধান সমন্বয়কারী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, যুক্তফ্রন্টের কর্মসূচি প্রণয়নকারী কমিটির সদস্য ও নাগরিক ঐক্যের নেতা ডা. জাহেদ-উর রহমান, সাংবাদিক বিভূরঞ্জন সরকার এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।

/আরএআর/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ