সম্মিলিত জাতীয় জোটের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টির প্রধান সমন্বয়কারী সুনীল শুভ রায় বলেছেন, জাতীয় পার্টির শরিক ৫৮ নয়, মূলত পাঁচ। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিওতে ‘জোটের রাজনীতি’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে তিনি এ কথা বলেন।
সুনীল শুভ রায় বলেন, ’আমাদের দলের শরীক কিন্তু ৫৮ নয়। মূলত এরশাদের নেতৃত্বে যে শরিক তার সংখ্যা পাঁচ। জাতীয় পার্টি একটি নিবন্ধিত দল, এমন নিবন্ধিত দলগুলোই শরিক দল। যারা নিবন্ধিত নয় তারা একত্রে নিবন্ধিত শরিক দলগুলোর হয়ে কাজ করবে।’
এটিএন নিউজ এর প্রধান নির্বাহী মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নেন– বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, যুক্তফ্রন্টের কর্মসূচি প্রণয়নকারী কমিটির সদস্য এবং নাগরিক ঐক্যের নেতা ডা. জাহেদ-উর রহমান, সাংবাদিক বিভূরঞ্জন সরকার এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।








