আগামী নির্বাচনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানবাধিকার রক্ষায় উদ্যোগ নেওয়ার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৩আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৬



‘আদিবাসী’ মানবাধিকার সুরক্ষাকর্মীদের সম্মেলনে অতিথিরা দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মর্যাদা অক্ষুণ্ন রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান। তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী যেন কোনোভাবেই নির্যাতন বা মানবাধিকার লঙ্ঘনের শিকার না হয়, সে লক্ষ্যে সরকারকে বিশেষ উদ্যোগ নিতে হবে।’ বৃহ্স্পতিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার সিরডাপ মিলনায়তনে কাপেং ফাউন্ডেশন আয়োজিত দিনব্যাপী ‘আদিবাসী মানবাধিকার সুরক্ষাকর্মীদের সম্মেলন ২০১৮’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সুলতানা কামাল বলেন, ‘দেশে যারা মানবাধিকার নিয়ে কাজ করছেন, তারা এখন সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। তাদের হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। একদিকে রাষ্ট্র নিজেও মানবাধিকার রক্ষায় কাজ করছে না, অন্যদিকে যারা এসব কাজ করছে, তাদের পাশে গিয়েও দাঁড়াচ্ছে না। বরং মানবাধিকারকর্মীদের সরকার মাঝে মাঝে রাষ্ট্রদ্রোহী বলে অভিহিত করছে। তিনি প্রশ্ন রাখেন, মানবাধিকারকর্মীরা সংবিধান মেনে নিয়েই মানুষের মুক্তির জন্য কাজ করে যাচ্ছেন। তাহলে তারা রাষ্ট্রদ্রোহ হয় কী করে?’ তিনি বলেন, ‘আমাদের স্বাধীনতার মুক্তির সনদেও মানুষের মুক্তির কথা বলা আছে। বরং যারা তাদের রাষ্ট্রদ্রোহী বলেন, তারাই মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে কথা বলছেন।’
অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মিস. পেনি মর্টন বলেন, ‘অস্ট্রেলিয়ান সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় খুব তৎপর।’ তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার বিষয়ক জাতিসংঘ ঘোষণাপত্র (ইউএনড্রিপ) সমর্থন করেছে। এদেশেও অস্ট্রেলিয়ান সরকার বাংলাদেশ সরকার ও এনজিওগুলোর সঙ্গে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীল অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে। আগামী বছর থেকে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড বৃত্তিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে।’
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আদিবাসী ফোরাম’-এর সাধারণ সম্পাদক সঞ্জিব দ্রং, কাপেং ফাউন্ডেশনের চেয়ারপারসন ও ‘জাতীয় আদিবাসী পরিষদ’-এর সভাপতি রবীন্দ্রনাথ সরেন, কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা প্রমুখ।

/এসএনএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ