ফিরতি ২০৪ হজ ফ্লাইটে দেশে ফিরেছেন ৭৬ হাজার হাজি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩১

হজ ফ্লাইট ( ফাইল ছবি) পবিত্র হজব্রত পালন শেষে ফিরতি ২০৪টি ফ্লাইটে ৭৫ হাজার ৮৭০ জন হাজি দেশে ফিরেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৮টি ও সৌদি এয়ারলাইন্সের ১০৬টি বিমানে এসব যাত্রী বাংলাদেশে প্রত্যাবর্তন করেন বলে শুক্রবার (১৪ সেপ্টেম্বর) ঢাকায় হজ অফিস সূত্রে জানানো হয়।
এ বছর বিমানের ১৬৭টি হজ ফ্লাইটে ৬২ হাজার ৭৯৬ জন হাজি সৌদি আরব গেছেন। এবার পবিত্র হজ পালন করতে ৩৭১টি ফ্লাইটে হজ ব্যবস্থাপনার সদস্যসহ ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন যাত্রী সৌদি আরবে যান।
আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে। এরমধ্যে বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ১৭২টি ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করবে।
এ বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে শুক্রবার পর্যন্ত ২১ জন নারীসহ ১২৬ জন হাজি মারা গেছেন। এরমধ্যে মক্কায় ৭৯ জন, মদিনায় ১৪, জেদ্দায় ৫, মিনায় ১৮ এবং আরাফায় ১০ জন হাজি মারা যান বলে মক্কায় অবস্থিত হজ অফিস জানিয়েছে।
সূত্র: বাসস

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ