দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই: বিমানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৭

বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশজুড়ে উন্নয়নের ছোঁয়া লেগেছে। এরই মধ্যে মধ্যে বাংলাদেশ বিশ্বে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে। তাই দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।’

শুক্রবার লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালকে ১০০ শয্যা হতে ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতা ধরে রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। যদি সেটা করা যায় লক্ষ্মীপুরে একটি মেডিক্যাল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, অর্থনৈতিক অঞ্চল এবং লক্ষ্মীপুর টু চৌমুহনী রেললাইন স্থাপিত হবে। জনগণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আগামী মাসের প্রথম সপ্তাহে ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ সার্ভিস চালু হতে যাচ্ছে।’

পরে মন্ত্রী সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা, চরভুতা, উত্তর চরউভুতী ও চরমনসা গ্রামে ১৫ কিলোমিটার এলাকা জুড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সংযোজিত বিদ্যুতায়নের উদ্বোধন করেন।খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ