হাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙে গাড়ি পানিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪১

ব্রিজের রেলিং ভেঙে হাতিরঝিলে পড়ে যাওয়া গাড়ি রাজধানীর হাতিরঝিলে পুলিশ প্লাজা সংলগ্ন ব্রিজির রেলিং ভেঙে একটি মাইক্রোবাস পানিতে পড়ে গেছে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িটির চালক আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সেলিম বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ব্রিজের ওপর দিয়ে গাড়িটি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায়। এরপর ব্রিজের রেলিং ভেঙে লেকে পড়ে যায়। পরবর্তীতে চালক দরজা খুলে বের হয়ে আসে। এসময় পুলিশ তাকে উঠে আসতে সহযোগিতা করে। এরপর চালকের স্বজনদের খবর দিলে তারা এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। গাড়িতে চালক ছাড়া আর কেউ ছিল না।’

ব্রিজের রেলিং ভেঙে হাতিরঝিলে পড়ে যাওয়া গাড়ি এসআই বলেন, ‘গাড়িটির নম্বর ঢাকা মেট্রো চ - ১৬-০০৫৬। সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি গাড়িটির মালিক। তিনি ঘটনাস্থলে আসছেন। আমরা ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর তারা এসে গাড়িটি উদ্ধার করছে।’ তবে গাড়িটি কীভাবে নিয়ন্ত্রণ হারালো তা তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমারা সকাল পৌনে ১০টায় খবর পেয়েছি। এরপর আমাদের গাড়ি উদ্ধারের দল ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধার করে। আমাদের দলটি ঘটনাস্থল থেকে ফিরলে বিস্তারিত রিপোর্ট পাওয়া যাবে।’

/এআরআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ