হাইস্কুলের ৪২০ শিক্ষকের পদোন্নতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০০

শিক্ষা মন্ত্রণালয় পদোন্নতি পেলেন সরকারি হাইস্কুলের ৪২০ জন সহকারী শিক্ষক। এদের মধ্যে ১৯৬ জনকে সহকারী প্রধান শিক্ষক এবং ৫২ জনকে জেলা শিক্ষা অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে। পদোন্নতি পাওয়া শিক্ষকদের মধ্যে নারী শিক্ষক রয়েছেন ১৭২ জন। সোমবার (১৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে উপ-সচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিক এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এর আগে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) শিক্ষকের পদোন্নতির সুপারিশ করে তালিকা পাঠায় শিক্ষা মন্ত্রণালয়ে। পিএসসির সুপারিশ অনুযায়ী ৪২৩ জনের পদোন্নতির কথা ছিল। পদোন্নতির সুপারিশ করা শিক্ষকদের মধ্যে একজন মারা গেছেন আর অন্য দুইজন পরে পদোন্নতি পাবেন। এই শিক্ষকরা প্রায় ২৭ বছর আগে নিয়োগ পেয়ে একই পদে চাকরি করে আসছিলেন।

৪২০ জন সহকারী শিক্ষক দশম গ্রেডের দ্বিতীয় শ্রেণির পদ থেকে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নবম গ্রেডের প্রথম শ্রেণিতে পদোন্নতি পেলেন। পদোন্নতি পাওয়া এসব শিক্ষক ১৯৯১ সালের ২৫ মে বা তার আগে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।

আরও পড়ুন- উত্তরপত্রে ঘষামাজা: ব্যবস্থা নিতে সুপারিশ চায় মন্ত্রণালয়

/এসএমএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আরও ১ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপনের পরিকল্পনা
টানা ছুটি শেষে খুললো শিক্ষা প্রতিষ্ঠান
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ