বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহারে ভারতকে অনুমতির খসড়া অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৪

মন্ত্রিপরিষদ বৈঠক (ছবি: ফোকাস বাংলা) বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর ব্যবহার করে ভারতকে তাদের চারটি বন্দরে পণ্য পরিবহনের অনুমতির খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (১৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ের প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি জানান, ভারতের সঙ্গে স্বাক্ষরের জন্য ‘অ্যাগ্রিমেন্ট অন বি ইউজড অব চট্টগ্রাম অ্যান্ড মোংলা পোর্ট ফর মুভমেন্ট অব গুডস টু অ্যান্ড ফ্রম ইন্ডিয়া বিটুইন দি পিপলস রিপাবলিক অব বাংলাদেশ অ্যান্ড দি রিপাবলিক অব ইন্ডিয়া’-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সভার বৈঠকে প্রধানমন্ত্রী (ছবি: ফোকাস বাংলা) এই খসড়ায় বলা হয়েছে, এর মাধ্যমে ভারত বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে তাদের চারটি বন্দরে পণ্য পরিবহন করতে পারবে। দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে বাংলাদেশ সরকার এই আইনটি করছে।

এছাড়াও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আইন ২০১৮-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন ২০১৮-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আইন ২০১৮-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এটি ১৯৮৪ সালের একটা অর্ডিন্যান্স দ্বারা পরিচালিত হতো। এটিকে আইনে পরিণত করা হয়েছে। আগে এটি ইংরেজিতে ছিল, এখন বাংলায় হচ্ছে। এছাড়া তেমন কোনও পরিবর্তন নাই, তবে বোর্ড অব গভর্ন্যান্সে সামান্য পরিবর্তন আনা হচ্ছে। আগে জনপ্রশাসনমন্ত্রী ও প্রতিমন্ত্রী এর কোনও পদে ছিলেন না। এখন তারা পদাধিকার বলে এর সদস্য থাকবেন।

এছাড়াও সরকারি মালিকানাধীন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং হ্যাক্সিন ইলেকট্রিক্যাল লিমিটেড চায়না-এর যৌথ উদ্যোগে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি গঠনের লক্ষ্যে এতদসংশ্লিষ্ট জয়েন্ট ভেঞ্চার অ্যাগ্রিমেন্ট এবং গঠিতব্য কোম্পানির মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন ও আর্টিক্যাল অব অ্যাসোসিয়েশন-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া আওয়ামী লীগের সাবেক নেতা আবদুস সামাদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।

/এসআই/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচারকের কণ্ঠস্বর নকল করে প্রতারণা, গ্রেফতার ১
বিচারকের কণ্ঠস্বর নকল করে প্রতারণা, গ্রেফতার ১
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার
কলেজছাত্রীকে ধর্ষণের হুমকি প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
কলেজছাত্রীকে ধর্ষণের হুমকি প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
দুদকের জন্য বরাদ্দ ১৯৭ কোটি টাকা
দুদকের জন্য বরাদ্দ ১৯৭ কোটি টাকা
সর্বাধিক পঠিত
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা