কোটা সংস্কারের প্রজ্ঞাপন দাবিতে মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৬

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সংবাদ সম্মেলন

কোটা সংস্কারে ফাইল চালাচালি না করে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ দাবিতে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় সারাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন তারা। প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চলবে জানিয়েছেন আন্দোলনকারীরা।
সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা।
সংবাদ সম্মেলনে কোটা আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ‘সচিব যে প্রতিবেদন জমা দিয়েছেন সেটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। পাশাপাশি আমাদের দাবি ছিল সব চাকরির ক্ষেত্রে যে কোটা পদ্ধতি রয়েছে তার একটি যৌক্তিক সংস্কার। সচিব নবম গ্রেড থেকে ১৩তম গ্রেড পর্যন্ত বাতিলের যে প্রতিবেদন দিয়েছেন, সেটিকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। এর পাশাপাশি যে গ্রেডগুলো রয়েছে সেখানে যৌক্তিকভাবে কোটার সহনীয় সংস্কার করা হোক সেই দাবিও আমরা জানাই।’ কোটা সংস্কার প্রজ্ঞাপন আকারে জারি না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তিনি।
সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেন বলেন, ‘আমরা স্পষ্ট করে বলে দিয়েছি, যেদিন আমাদের তিন দফা দাবি বাস্তবায়ন হবে সেদিনই আমরা আন্দোলন থেকে সরে যাবো। ফাইল চালাচালির ওপর আমাদের ছাত্রসমাজের কোনও আস্থা নেই। তাই ফাইল চালাচালি না করে প্রজ্ঞাপন জারি করুন।’
এ সময় তিনি তিন দফা দাবি তুলে ধরেন। সেগুলো হলো, ভিত্তিহীন, মিথ্যা ও হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার, হামলাকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত এবং পাঁচ দফার আলোকে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার করে প্রজ্ঞাপন জারি।
তিনি প্রজ্ঞাপনের দাবিতে সারাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম-আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা, আতাউল্লাহ, রাতুল সরকার প্রমুখ।

/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ