মন্ত্রণালয়ে শূন্যপদ তিন লক্ষাধিক: জনপ্রশাসন মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:২২

জাতীয় সংসদ অধিবেশন (ছবি-ফোকাস বাংলা) বিভিন্ন মন্ত্রণালয়ে শূন্যপদের সংখ্যা তিন লাখ ১০ হাজার ৫১১টি বলে জাতীয় সংসদকে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সোমবার সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শূন্যপদে নিয়োগের বিষয়ে মন্ত্রী বলেন, ‘কোনও কোনও দফতর বা সংস্থার নিয়োগ কার্যক্রম প্রক্রিয়াধীন। কিছু কিছু পদ, পদোন্নতির মাধ্যমে পূরণযোগ্য এবং কিছু কিছু পদ কর্ম কমিশনের মাধ্যমে পূরণযোগ্য। তাই শূন্যপদ পূরণের তারিখ নির্দিষ্টভাবে উল্লেখ করা সম্ভব নয়।’

চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, ‘আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তি ও নবায়নের আবেদন, স্ট্যাম্প ভেন্ডার লাইসেন্স প্রাপ্তি ও নবায়নসহ জেলা প্রশাসন থেকে ৩৭ ধরনের সেবা অনলাইনে প্রদান করা হচ্ছে। এতে দ্রুত সময়ে জনসাধারণকে কাঙ্ক্ষিত সেবা প্রদানের সুযোগ সৃষ্টি হয়েছে।’

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

/ইএইচএস/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচারকের কণ্ঠস্বর নকল করে প্রতারণা, গ্রেফতার ১
বিচারকের কণ্ঠস্বর নকল করে প্রতারণা, গ্রেফতার ১
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার
কলেজছাত্রীকে ধর্ষণের হুমকি প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
কলেজছাত্রীকে ধর্ষণের হুমকি প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
দুদকের জন্য বরাদ্দ ১৯৭ কোটি টাকা
দুদকের জন্য বরাদ্দ ১৯৭ কোটি টাকা
সর্বাধিক পঠিত
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা