যুক্তফ্রন্টের পাঁচ দফা অস্বাভাবিক সরকার আনার ষড়যন্ত্র: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩০

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু (ফাইল ছবি) একিউএম বদরুদ্দোজা চৌধুরী ও ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক জোট যুক্তফ্রন্ট যেসব দাবি তুলেছে, সেগুলো জামায়াতের দাবিরই ফটোকপি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘তাদের ঘোষিত পাঁচ দফা দাবি সাংবিধানিক সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি করে দেশে অস্বাভাবিক সরকার আনার একটি ষড়যন্ত্র।’ বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে নিজ দফতরে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনের দিন সেনাবাহিনী মোতায়েনের যুক্তফ্রন্টের দাবি সেনাবাহিনীকে বিতর্কিত করার প্রক্রিয়া মাত্র। বিএনপি জোটের নেতাকর্মীদের নামে থাকা সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। এছাড়া তাদের কর্মীদের গ্রেফতার না করারও দাবি তুলেছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘সরকারের প্রতি আস্থা ও বিশ্বাস রাখুন, বাকস্বাধীনতাবিরোধী কোনও আইন সংসদে পাস করবে না সরকার।’

/এসআই/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ