দুই প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা বিনিময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫০

ভিডিও কনফারেন্সে দুই দেশের প্রধানমন্ত্রী (ফাইল ছবি: ফোকাস বাংলা) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত থেকে জ্বালানি সরবরাহের পাইপলাইন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী একে অপরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই দেশের নেতা ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এবং বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুরের মধ্যে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপ লাইনের নির্মাণ কাজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

গতকাল সোমবার (১৭ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ছিল। অনুষ্ঠানে একথা উল্লেখ করে হিন্দিতে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীজী, আপকো (আপনাকে) ধন্যবাদ। কাল আপকে জনমদিন থে (গতকাল আপনার জন্মদিন ছিল), জনমদিন মোবারক হো (   জন্মদিনের শুভেচ্ছা নেবেন)। অর আপ দীর্ঘজীবী হো (আপনি দীর্ঘজীবী হোন)।

শেখ হাসিনার বক্তব্য শেষে নরেন্দ্র মোদি নিজের বক্তব্য রাখার এক পর্যায়ে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তাকে ১০ দিন আগেই আগাম শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে সামনে রেখে মোদি বাংলায় বলে উঠেন, ‘শুভ জন্মদিন’। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী দিনের সাফল্য ও দেশসেবায় সফলতা কামনা করেন। এসময় প্রধানমন্ত্রীসহ উপস্থিত সবাই হাসি ও করতালি দিয়ে মুহূর্তটি উপভোগ করেন।

জ্বালানি সরবরাহের পাইপলাইনের নির্মাণ কাজের উদ্বোধন করে নরেন্দ্র মোদী বলেন, ‘পাইপলাইনের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা জোরদারের পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে|’

প্রসঙ্গত:ডিজেল আমদানি সংক্রান্ত ক্রয়-বিক্রয় চুক্তি গত বছরের ২২ অক্টোবর স্বাক্ষর হয়। এরপরে চলতি বছরের ৯ এপ্রিলে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। পর্যায়ক্রমে এ সরবরাহের পরিমাণ বেড়ে শেষ পাঁচ বছর ৪ লাখ মেট্রিক টনে উন্নীত করা হবে।

নুমালীগড় রিফাইনারি থেকে পার্বতীপুর পর্যন্ত নির্মিতব্য পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশের  চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ সম্ভব হবে।

 

/এমএ/টিটি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ