বাসস বিল সংসদে উত্থাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৬

বাসস বিল সংসদে উত্থাপন মঙ্গলবার জাতীয় সংসদে ‘বাংলাদেশ সংবাদ সংস্থা বিল-২০১৮‘ উত্থাপন করা হয়েছে। তথ্যমন্ত্রী হাসানুল ইনু বিলটি উত্থাপন করলে পরে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বিল সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, ‘১৯৭৯ সালের অধ্যাদেশ দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) পরিচালিত হচ্ছে। সামরিক শাসনামলে জারি করা অধ্যাদেশ সর্বোচ্চ আদালত অবৈধ ঘোষণা করায় অধ্যাদেশ অনুসরণ করে নতুন আইন করা হচ্ছে।
আইন অনুযায়ী বাসস একটি বোর্ডের মাধ্যমে পরিচালিত হবে। ১১ সদস্যের এই বোর্ডে একজন চেয়ারম্যান ও ১০ জন সদস্য থাকবেন, যার মেয়াদ হবে তিন বছর।’ তিনি আরও বলেন, ‘একজন ব্যবস্থাপনা পরিচালক বাসসের নির্বাহী প্রধান হিসেবে কাজ করবেন। ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেতে হলে সাংবাদিকতায় কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।’

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, ‘বিদ্যমান বাসসকে সঠিকভাবে পরিচালনার জন্য আইনি কাঠামো প্রদানের লক্ষ্যে নতুন আকারে আইন প্রণয়নের জন্য বিলটি উত্থাপন করা হলো।’

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ