গণপরিবহনের চালক-হেলপারের তথ্য সংগ্রহ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি) ভাড়াটিয়াদের মতো গণপরিবহনের চালক, কন্ডাকটর ও হেলপারদের তথ্য সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংরক্ষিত আসনের লুৎফা তাহেরের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে কিছু এলাকার গণপরিবহনের চালক, সুপাভাইজার, কন্ডাকটর ও হেলপারদের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইন-শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জোরদারভাবে কার্যকর করার জন্য বলা হবে।’

সংরক্ষিত আসনের সেলিনা বেগমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিরাপদ সড়ক আন্দোলনকারীদের দাবি ভিন্ন খাতে প্রবাহিত করতে তথ্য-প্রযুক্তির মাধ্যমে গুজব ও মিথ্যা বানোয়াট খবর প্রচারকারীদের চিহ্নিত ও গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ব্যবস্থা অব্যাহত রয়েছে। এছাড়া কোনও ব্যক্তি বা গোষ্ঠী উসকানিমূলক গুজব ও মিথ্যা বানোয়াট খবর প্রচার করে যেন দেশকে অস্থির করতে না পারে, সে লক্ষ্যে পুলিশি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্যবেক্ষণে রাখাসহ গোয়েন্দা নজরদারি অব্যহত আছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিষয়ে জনগণকে সচেতনসহ তাদের তথ্য সরবরাহে উৎসাহিত করা হচ্ছে।’

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার
কলেজছাত্রীকে ধর্ষণের হুমকি প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
কলেজছাত্রীকে ধর্ষণের হুমকি প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
দুদকের জন্য বরাদ্দ ১৯৭ কোটি টাকা
দুদকের জন্য বরাদ্দ ১৯৭ কোটি টাকা
গ্লোবাল ফ্যাটি লিভার ডে-তে ইউনাইটেড হাসপাতালের সচেতনতা ক্যাম্পেইন
গ্লোবাল ফ্যাটি লিভার ডে-তে ইউনাইটেড হাসপাতালের সচেতনতা ক্যাম্পেইন
সর্বাধিক পঠিত
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা