কর্মক্ষেত্রে যৌন ও প্রজনন স্বাস্থ্য নিশ্চিতে উদ্যোগ নেবে সরকার: শ্রম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২১

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক (ফাইল ছবি)

কর্মক্ষেত্রে যৌন ও প্রজনন স্বাস্থ্য নিশ্চিত করতে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক। বুধবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সম্মেলন কক্ষে এসএনভি নেদারল্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের যৌথ উদ্যোগে কর্মক্ষেত্রে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কিত প্রথম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা জানান।

দিনব্যাপী সম্মেলনের প্রথম পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মাইনুল ইসলামের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য অধ্যাপক ড. নাসরিন আহমেদ, এফবিসিসিআই’র সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন), ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ড দূতাবাসের অর্থনৈতিক বিষয়ক এবং উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রধান জেরন স্টিগ, পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম নুরুন নবী, পিএসটিসি’র নির্বাহী পরিচালক ড. নুর মোহাম্মদ বক্তব্য রাখেন। সম্মেলনে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পপুলেশন কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর ড. ওবায়দুর রব।

প্রতিমন্ত্রী বলেন, ‘পেশাগত স্বাস্থ্য ও সেইফটির বিষয়টিকে যথাযথ গুরুত্ব দিয়ে আসছে সরকার। পেশাগত স্বাস্থ্য ও সেইফটির পাশাপাশি কর্মক্ষেত্রে যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ। এতদিন বিষয়টি সেভাবে আলোচনায় আসেনি। কর্মক্ষেত্রে শ্রমিকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সুনিশ্চিত করতে পারলে ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যৌন ও প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত অনুপস্থিতির ফলে অর্থনৈতিক ক্ষতি প্রতিবছর প্রায় ২ দশমিক ৫ মিলিয়ন ডলার। শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য শ্রমিকদের যৌন ও প্রজনন স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে শিল্প মালিকদের বড় ভূমিকা রাখতে হবে।’

শ্রমিকদের দুর্ঘটনাজনিত মৃত্যু, পঙ্গুত্ব এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের শ্রমিক কল্যাণ তহবিল থেকে সহায়তা প্রদানের বিষয় তুলে ধরে শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘এতদিন ১২ বছর বয়সের শিশুরা হালকা কাজ করতে পারলেও এখন থেকে ১৪ বছরের নিচে কোনও শিশুকে কেউ কাজে লাগাতে পারবে না। নারী শ্রমিকরা এর আগে মাতৃত্বকালীন ছুটির সময় চার মাস বেতন পেতেন না। চলমান বাংলাদেশ শ্রম আইনের সংশোধনীতে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটির সঙ্গে বেতন দেওয়ার বিধান রাখা হয়েছে।’

 

/এসআই/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ