যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা‌দের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বি‌নিময়

মুনজের আহমদ চৌধুরী, যুক্তরাজ্য
২২ সেপ্টেম্বর ২০১৮, ০২:৪৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫০

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরের পথে লন্ডন পৌঁছে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের শীর্ষ নেতারা

শুক্রবার রা‌তে যুক্তরাজ্য আওয়ামী লী‌গের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে গেলে প্রধানমন্ত্রী তাদের কুশলাদি জানতে চান। স্থানীয় সময় রাত ৯টার দি‌কে সেন্ট্রাল লন্ড‌নের ক্লা‌রিজ হো‌টে‌লের স্যু‌টে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

যুক্তরাজ্য আওয়ামী লী‌গের সভাপ‌তি সুলতান মাহমুদ শরীফ জানান, দীর্ঘ যাত্রার ক্লা‌ন্তির পরও নেত্রী নেতাকর্মীদের সময় দিয়েছেন। নেতারা ফু‌লের তোড়া দি‌য়ে তাকে স্বাগত জানাতে গে‌লে তি‌নি সবার খোঁজ খবর নেন। ওই সময় অন্যান্যের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন যুক্তরাজ্য  আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক সা‌জিদুর রহমান ফারুক, সহ সভাপ‌তি  জালাল উদ্দীন প্রমুখ।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট শুক্রবার লন্ডনের স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রী আগামী ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে ভাষণ দেবেন এবং একই দিন  জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে প্রধানমন্ত্রীর একাধিক বিশ্ব নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। এর মধ্যে রয়েছেন, এস্তোনিয়ার প্রেসিডেন্ট ক্রেস্টি কালজুলেইদ এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন এবং সেদেশের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গেও বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: নিউইয়র্কের পথে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

/আরএ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ