সারাদেশে ৪৮৮৩ কিশোর-কিশোরী ক্লাব উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০০



কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে সারাদেশে চার হাজার ৮৮৩টি কিশোর-কিশোরী ক্লাব উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ শিশু একাডেমি থেকে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এই সংক্রান্ত প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পের মাধ্যমে সারাদেশে চার হাজার ৫৫৩ ইউনিয়ন ও ৩৩০টি পৌরসভায় মোট চার হাজার ৮৮৩টি কিশোর-কিশোরী ক্লাব স্থাপন করা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইভটিজিং বন্ধ, বাল্যবিবাহ প্রতিরোধ ও জেন্ডার বেইজড ভায়েলেন্স প্রতিরোধে, জন্মনিবন্ধন, বিবাহ নিবন্ধন, যৌতুক প্রতিরোধ, শিশু অধিকার নারী অধিকার, জেন্ডার ভিত্তিক বৈষম্য দূর, যৌন নির্যাতন ও নিপীড়ন প্রতিরোধসহ ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে ক্লাবগুলোয় প্রশিক্ষণের মাধ্যমে কিশোর-কিশোরীদের সচেতন করা হবে।

প্রতিটি ক্লাবের সদস্য সংখ্যা থাকবে ৩০ জন। এরমধ্যে ২০ জন মেয়ে এবং ১০ জন ছেলে। এছাড়া সকল ক্লাবের সদস্যরা বিভিন্ন দিবস উদযাপন, খেলাধূলা, বই-ম্যাগাজিন, সংগীত, আবৃত্তি, সাংস্কৃতিক প্রতিযোগিতা, মুক্তআলোচনা, আন্তঃক্লাব প্রতিযোগিতা ও ক্যারাটে প্রশিক্ষণ নিতে পারবে।

উদ্বোধনের সময় মেহের আফরোজ চুমকি বলেন, দেশের মোট জনসংখ্যার একটি বৃহৎ অংশ কিশোর-কিশোরী। বর্তমানে কিশোর-কিশোরীর সংখ্যা ৩ কোটি ৬৩ লাখ ৮০ হাজার যা মোট জনসংখ্যার ২১ দশমিক ৪ শতাংশ। দেশের এই ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে তাদের মূল ধারায় সম্পৃক্ত করা প্রয়োজন। পারস্পরিক সহমর্মিতার সম্পর্ক গড়ে তোলার মধ্য দিয়ে ইতিবাচক পরিবর্তন ঘটানোর লক্ষ্যে কিশোর-কিশোরী ক্লাব প্রকল্প স্থাপন করা হয়েছে।’ তিনি বলেন, ‘সামাজিক সমস্যা দূর করতে হলে মানসিকতার পরিবর্তন করতে হবে। কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকাল মানসিক বিকাশের উপযুক্ত সময়।’
মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক কাজী রওশন আক্তারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান কথা সাহিত্যিক সেলিনা হোসেন, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার কেএম আলী আজম প্রমুখ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক বিকাশ চন্দ্র সিকদার।

/এসএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বয়স্কদের জন্য ট্রেনের ভাড়া ফ্রি, মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়
বয়স্কদের জন্য ট্রেনের ভাড়া ফ্রি, মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ