ভিয়েতনামের প্রেসিডেন্টের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৪

ভিয়েতনামের প্রেসিডেন্টের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ভিয়েতনামের প্রেসিডেন্ট ন্যাম ত্র্যান দাই কুয়াংয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় তিনি বলেন, ‘ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য ও সোস্যালিস্ট রিপাবলিক অব ভিয়েতনামের প্রেসিডেন্ট ন্যাম ত্র্যান দাই কুয়াংয়ের অকাল মৃত্যুর খবর জানতে পেরে আমি গভীরভাবে শোকাহত।’

প্রসঙ্গত, ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্র্যান দাই কুয়াং শুক্রবার ৬১ বছর বয়সে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

রবিবার (২২ সেপ্টেম্বর) শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এই শোকের সময়ে আমার পাশাপাশি বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে ভিয়েতনামের জনগণ ও সরকার এবং প্রয়াত নেতার পরিবার ও বন্ধুবান্ধবদের প্রতি গভীর শোক জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘ত্র্যান দাই কুয়াংয়ের অকাল প্রয়াণ ভিয়েতনামের জনগণ ও কমিউনিস্ট পার্টির জন্য এক বিরাট ক্ষতি। আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে ত্র্যান দাই কুয়াংয়ের অমূল্য অবদানের জন্য বাংলাদেশের জনগণ চিরদিন তাকে স্মরণ রাখবে।’

এই বছরের মার্চে কুয়াংয়ের বাংলাদেশ সফরের কথা গভীরভাবে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই সফর যৌথভাবে আমাদের দুই দেশের জনগণের অভিন্ন আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ পথরেখা প্রণয়নের সুযোগ করে দিয়েছে।’

সূত্র: বাসস।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ