হাওরের কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫২আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০১

হাওরের কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

হাওর অঞ্চলের কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, ‘হাওরের কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার বৃদ্ধি করুন। আপনাদের ভাগ্য পরিবর্তনে স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগান।’

সোমবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় অষ্টগ্রামের আবদুল হামিদ অডিটোরিয়াম-কাম কমিউনিটি সেন্টারে এসব কথা বলেছেন তিনি।

স্থানীয় রাজনৈতিক নেতা ও বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি আরও বলেন, ‘সার্বিক উন্নয়নে খোলা মনে যৌথভাবে কাজ করুন। যাতে হাওর অঞ্চলের পরিবেশের কোনও ক্ষতি না হয়, সেজন্য যে কোনও উন্নয়ন কর্মকাণ্ডে পরিবেশকে অগ্রাধিকার দেওয়ার বিষয় বিবেচনা করতে হবে।’  

তিনি বলেন, ‘আপনার এলাকার উন্নয়নের চেষ্টা করুন। গরিবের সার্বিক অবস্থার উন্নয়ন যদি সম্ভব হয়, তাহলে গোটা দেশ উন্নত হবে।’

স্থানীয়দের উদ্দেশে রাষ্ট্রপতি আরও বলেন, ‘ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্যসহ জনপ্রতিনিধির কাছে আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে হবে। তারা যদি সমস্যার সমাধানে অক্ষম হন, তাহলে প্রয়োজনে বিষয়টি আমি দেখবো।’

স্থানীয় মতবিরোধের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি তাৎক্ষণিকভাবে বিরোধ সমাধানের জন্য শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য রেদোয়ান আহমেদ তৌফিকসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 সূত্র: বাসস

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বয়স্কদের জন্য ট্রেনের ভাড়া ফ্রি, মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়
বয়স্কদের জন্য ট্রেনের ভাড়া ফ্রি, মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ