জয়ের যে ধারা শুরু হয়েছে তা যেন অব্যাহত থাকে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৩আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি) চলমান এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ে উৎফুল্ল প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে আজকের জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি, জয়ের যে ধারা শুরু হয়েছে তা যেন অব্যাহত থাকে।’

আবুধাবিতে এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে টাইগারদের বিজয়ের পর প্রধানমন্ত্রী তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন। সাংবাদিকদের ‘ভি সাইন’ দেখিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ আগামীতেও এমনি অনেক বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবে ইনশাল্লাহ। এই বিজয় আমাদের।’

বাংলাদেশ বুধবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কার্যত সেমিফাইনালে পরিণত হওয়া ম্যাচে দুইবারের চ্যাম্পিয়ন পাকিস্তানকে পরাজিত করে ৬ জাতির এশিয়া কাপ ক্রিকেটে এবারের চতুর্দশ আসরের ফাইনালে স্থান করে নিয়েছে। শুক্রবার আবুধাবি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ চতুর্দশ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারতের মুখোমুখি হবে।

এর আগে প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে এই বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানান। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদানের জন্য বর্তমানে নিউ ইয়র্কে অবস্থানকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অভিনন্দন বার্তায় দলের খেলোয়াড়, কোচ ও জাতীয় দলের কর্মকর্তাসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ে অভিনন্দন জানান। সূত্র: বাসস।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পড়ার অভ্যাস কমলেও যুক্তরাষ্ট্রে বাড়ছে বইয়ের দোকানের ব্যবসা
পড়ার অভ্যাস কমলেও বাড়ছে বইয়ের দোকানের ব্যবসা
ভাইরাল দাবির বিপরীতে শিক্ষা মন্ত্রণালয়: ফরমই পূরণ করেননি ওই শিক্ষার্থী
ভাইরাল দাবির বিপরীতে শিক্ষা মন্ত্রণালয়: ফরমই পূরণ করেননি ওই শিক্ষার্থী
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, ম্যাচ কখন
শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, ম্যাচ কখন
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন