প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় জাতীয় মসজিদে দোয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:২১আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩৩

প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান দোয়া পরিচালনা করেন। দোয়া ও মোনাজাতে সাধারণ মুসল্লিরা অংশ নেন। এছাড়া ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ, সহকারী পরিচালক মাওলানা জুবাইর আহাম্মদ আল-আযহারীসহ সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরাও মোনাজাতে অংশ নেন।

এছাড়া প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ৬৭ হাজার ৩৬৮টি গণশিক্ষা কেন্দ্র, ১০১০টি দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা, ইসলামিক মিশনের ৪৪৯টি মক্তব ও ২৬টি ইবতেদায়ি মাদ্রাসা এবং ৫৪১টি মসজিদ পাঠাগারসহ মোট ৬৯ হাজার ৩৯৪টি স্থানে শুক্রবার মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিনে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দেশের সব মসজিদে বাদজুমা মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদের খতিব, ইমাম, মসজিদ কমিটি এবং মুসল্লিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

/সিএ/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
আর নোটিশ নয়, এবার হঠাৎই উচ্ছেদ অভিযানে নামবে ডিএনসিসি
আর নোটিশ নয়, এবার হঠাৎই উচ্ছেদ অভিযানে নামবে ডিএনসিসি
হামে ভয়াবহতম প্রাদুর্ভাবের মুখে দেশ
হামে ভয়াবহতম প্রাদুর্ভাবের মুখে দেশ
বাসার দরজা ভেঙে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বাসার দরজা ভেঙে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন