সম্পাদক পরিষদের সঙ্গে বৈঠকে বসেছেন তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২৭আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪৪

ডিজিটাল নিরাপত্তা আইন

ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে সম্পাদক পরিষদ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রবিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টায় সচিবালয়ে তথ্যমন্ত্রীর নিজ কার্যালয়ের এ সভা অনুষ্ঠিত হচ্ছে।

তথ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত রয়েছেন ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

এছাড়া বৈঠকে সম্পাদক পরিষদ নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নিউজ টুডে’র সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, নিউ এজ’র সম্পাদক নুরুল কবীর, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, বণিক বার্তার সম্পাদক দেওয়ান মো. হানিফ, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, কালের কণ্ঠের সম্পাদক এমদাদুল হক মিলন, ইনকিলাবের সম্পাদক বাহাউদ্দিন আহমেদ, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি।

প্রসঙ্গত, গত বুধবার (২৬ সেপ্টেম্বর) ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে সম্পাদক ও সাংবাদিক নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠকে বসার আহ্বান জানিয়ে চিঠি পাঠান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। চিঠিতে বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সম্পাদক পরিষদের ডাকা মানববন্ধন কর্মসূচি স্থগিত করারও অনুরোধ জানান তথ্যমন্ত্রী।

চিঠিতে তথ্যমন্ত্রী উল্লেখ করেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে সম্পাদক পরিষদের উদ্বেগ ও বিবৃতি তথ্য মন্ত্রণালয় গভীর মনোযোগের সঙ্গে গ্রহণ করেছে। গণমাধ্যমের স্বাধীনতা, অবাধ তথ্যপ্রবাহ ও তথ্য অধিকারের প্রতি সরকারের আন্তরিকতা ও শ্রদ্ধা সমুন্নত রেখে বিষয়টির দ্রুত ও গ্রহণযোগ্য সমাধানের লক্ষ্যে এই বৈঠক একান্ত প্রয়োজন ও আলোচনা সাপেক্ষে বিষয়টি নিষ্পত্তির সুযোগ রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

তথ্যমন্ত্রী চিঠিতে বলেন, আগামী রবিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনমন্ত্রী আনিসুল হক, ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার ও প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীসহ তিনি পরিষদের সঙ্গে জরুরি বৈঠকে মিলিত হতে আগ্রহী।

/এসআই/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি