ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের উদ্বেগ

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৪

মার্শা বার্নিকাট বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এক বিবৃতিতে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ জানিয়েছেন। রবিবার (৩০ সেপ্টেম্বর) মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এই বিবৃতি প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের সঙ্গে একমত পোষণ করে যে সম্প্রতি পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) বাকস্বাধীনতার দমন এবং অপরাধযোগ্য হিসেবে ব্যবহৃত হতে পারে, যা সর্বোপরি বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন এবং সমৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে।

মার্কিন রাষ্ট্রদূত বিবৃতিতে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে ডিএসএ নিয়ে তথ্যমন্ত্রীর আলোচনার আহ্বানকে স্বাগত জানিয়েছেন।

মার্শা বার্নিকাট বলেন, আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি এ আইনের পরিবর্তন বিবেচনা করতে, যাতে এটি বাংলাদেশের সংবিধান এবং মানব, নাগরিক এবং রাজনৈতিক অধিকারের প্রতি বাংলাদেশের অঙ্গীকারের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি