এখন শ্রমিকদের দাবি মেনে নেওয়া সম্ভব না: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৮, ১৩:৪৬আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ১৫:৩৫

সেতুভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ওবায়দুল কাদের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এই মুহূর্তে সড়ক পরিবহন আইন পরিবর্তন করে শ্রমিকদের দাবি মেনে নেওয়া সম্ভব নয়। তাদের পরবর্তী পার্লামেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি তাদের প্রতি ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানাই।’

রবিবার রাজধানীর সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই মুহূর্তে আইন পরিবর্তন করার কোনও সুযোগ নেই। এই মুহূর্তে পরিবর্তন করতে তো পারবো না। পরবর্তী পার্লামেন্ট পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। এরমধ্যে কোনও ন্যায়সঙ্গত বিষয় থাকলে পরে আলোচনার মাধ্যমে বিবেচনা করা হবে।’

মন্ত্রীর এমন কথার পরিপ্রেক্ষিতে ধর্মঘট আহ্বানকারী বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনি (ওবায়দুল কাদের) এই কথা এখন বলেন কেন? আমরা তো গত ২৭ সেপ্টেম্বর উনাকে চিঠি দিয়েছি। তিনি তো তখন আমাদের ডেকে বলতে পারতেন। তখন কিছু করা যেত, এখন কী করার আছে?’

তিনি আরও বলেন, ‘আমরা কি ভাই রাস্তার লোক? যখন যা ইচ্ছা তাই করতে পারি। চাইলেই কী আন্দোলন প্রত্যাহার করা যায়? এ মুহূর্তে আমি যদি শ্রমিকদের বলি তোমরা গাড়ি চালাও, ওই শ্রমিকরা তো আমাকে দালাল বলবে।’

/এসএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিয়ানজিনের সঙ্গে ইউজিসির চুক্তি, সুযোগ পাবেন ১০০ বাংলাদেশি শিক্ষার্থী
তিয়ানজিনের সঙ্গে ইউজিসির চুক্তি, সুযোগ পাবেন ১০০ বাংলাদেশি শিক্ষার্থী
হাম উপসর্গে আরও ৪ মৃত্যু
হাম উপসর্গে আরও ৪ মৃত্যু
ঐচ্ছিক অনুদানে দুই জায়গায় মেয়ের নাম, নিজ দলের এমপিকে সতর্ক করলো জামায়াত
ঐচ্ছিক অনুদানে দুই জায়গায় মেয়ের নাম, নিজ দলের এমপিকে সতর্ক করলো জামায়াত
জুলাই আন্দোলনের ‘নায়ক’ কে? সংসদে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি বক্তব্য
জুলাই আন্দোলনের ‘নায়ক’ কে? সংসদে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি বক্তব্য
সর্বাধিক পঠিত
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক