ধর্মঘটের নামে নৈরাজ্য শক্ত হাতে দমন করা হবে: মুহিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৮, ১৪:১৯আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ১৫:২৯

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ফাইল ছবি) ধর্মঘটের নামে পরিবহন শ্রমিকরা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে তা সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, ‘যেকোনও ধরনের নৈরাজ্য শক্তহাতে দমন করা হবে।’ রবিবার (২৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাধারণ বীমা করপোরেশনের ২০১৭ সালের লভ্যাংশ বাবদ ৪০ কোটি টাকার ডিভিডেন্ডের চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন সাধারণ বীমা করপোরেশন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম, এমডি সৈয়দ শাহরিয়ার আহসান ও প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আসন্ন জাতীয় নির্বাচনের বিষয়ে আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘নির্বাচন ডিসেম্বরে হবে। নির্বাচনে বিএনপি অংশ নেবে। আর যদি অংশ না নেয় তবে দলটি অস্তিত্বহীন হয়ে পড়বে।’

নির্বাচনের আগে সরকারে কোনও ধরনের পরিবর্তন আসবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘সরকার যেভাবে আছে হয়তো সেভাবেই থাকবে। যা প্রধানমন্ত্রী ইতোমধ্যে পরিষ্কার করেছেন।’

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জোট হয়েছে। তা নিয়ে সরকার উদ্বিগ্ন কিনা এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘নতুন জোট গঠন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

সাধারণ বীমা সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘সরকার ব্যবসা করতে পারে না এ ধরনের মন্তব্য ঠিক নয়। সাধারণ বীমা করপোরেশন তার উজ্জ্বল দৃষ্টান্ত। আজ তারা ২০১৭ সালের লভ্যাংশ বাবদ ৪০ কোটি টাকার ডিভিডেন্ড সরকারের তহবিলে জমা দিলো। বর্তমান সরকার ব্যবসা করে না। তবে কিছু কিছু ব্যবসার সঙ্গে জড়িত থাকা ভালো। কারণ, সাধারণ বীমা সরকারের নিজস্ব প্রতিষ্ঠান।’ তিনি বলেন, ‘বীমার দাবি পরিশোধ করা হয় না আগে শুধু এই অভিযোগই শুনতাম। এখন আর তা হয় না। এখন পরিশোধ করা হয়।’

অনুষ্ঠান শেষে সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম জানান, ২০১৭ সালের জন্য সাধারণ বীমা করপোরেশন সরকারকে ৮০ কোটি টাকা ট্যাক্স ও ৯০ কোটি টাকা ভ্যাট দিয়েছে। সাধারণ বীমার বিজনেস প্রবৃদ্ধি ২২ শতাংশ থেকে ৪০ শতাংশ হয়েছে। ২০১৭ সালে করপোরেশনটি সাড়ে তিনশ কোটি টাকার দাবি পরিশোধ করেছে। ৩০০ কোটি টাকা লাভ করেছে। এ বছর এই লাভের পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা হবে বলে তারা আশা করছেন।’

/এসআই/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুড়িগ্রামসহ ৫ জেলায় বন্যার শঙ্কা, আশ্রয়কেন্দ্রে যেতে প্রস্তুত থাকার আহ্বান
কুড়িগ্রামসহ ৫ জেলায় বন্যার শঙ্কা, আশ্রয়কেন্দ্রে যেতে প্রস্তুত থাকার আহ্বান
বগুড়ায় বেশি বরাদ্দ অস্বীকার প্রতিমন্ত্রী শাহে আলমের
বগুড়ায় বেশি বরাদ্দ অস্বীকার প্রতিমন্ত্রী শাহে আলমের
নারীর সুস্থতাকে গুরুত্ব দিয়ে একসঙ্গে কাজ করবে ব্লুমিং বি ও রিজুভা ওয়েলনেস
নারীর সুস্থতাকে গুরুত্ব দিয়ে একসঙ্গে কাজ করবে ব্লুমিং বি ও রিজুভা ওয়েলনেস
রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১৬ কোটি টাকা
রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১৬ কোটি টাকা
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তুরাগ নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার
তুরাগ নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার