প্রতিটি মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৮, ১২:৩৯আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ১৭:২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রতিটি মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতায় ডিজিটাল বাংলাদেশের আলোকে ইন্টারনেট সার্ভিসের মাধ্যমে ও মোবাইল ফোনের ব্যবহারে এখন মানুষ ঘরে বসে চিকিৎসাসেবা নিতে পারছেন। প্রযুক্তির ব্যবহারে দেশের প্রত্যন্ত অঞ্চলেও বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।

বুধবার (৩১ অক্টোবর) মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় দেশের মানুষের স্বাস্থ্যসেবার উন্নতি, রোগ নির্ণয় এবং তার প্রতিকারে গবেষণার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী চিকিৎসকদের বলেন, ‌‘আপনারা গবেষণার ওপর জোর দেন। দেশের মানুষের কী ধরনের রোগ হয়, কী মাত্রায় তারা ভোগে এবং এর সমাধানে আপনাদের কাজ করতে হবে।’

তিনি এর জন্য মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোকে কাজ করার কথা বলেন। গবেষণার সুযোগ সৃষ্টিতে দেশের প্রতিটি বিভাগে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য সরকার কাজ করছে বলেও জানান তিনি।

এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী দেশের মানুষকে ফের আওয়ামী লীগকে সরকারে আনার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থা করতে আমরা প্রথম টার্ম থেকে কাজ করে আসছি। আমাদের তিন টার্মে বিশেষায়িত বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এসব প্রতিষ্ঠানে রোগীরা স্বল্পমূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নিতে পারছেন।’

এ সময় প্রধানমন্ত্রী বার্ন ইনস্টিটিউট, নাক-কান গলা ইনস্টিটিউট, ক্যান্সার ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার কথা উল্লেখ করেন। এসব প্রতিষ্ঠানকে বিশ্বমানে উন্নীত করার জন্য সরকার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিদেশে অবস্থানকারী বাংলাদেশি চিকিৎসকদের দেশের জন্য কাজ করার আহ্বান জানান। চিকিৎসাসেবা দেওয়া থেকে শুরু করে গবেষণা, ক্লাস নেওয়াসহ বিভিন্নভাবে তাদের অবদান রাখার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশ করে বলেন, ‘আপনারা এক মহান পেশায় রয়েছেন। এই পেশায় থেকে মানুষকে আন্তরিকভাবে সেবা দিন।’

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ সরকারের বিভিন্ন দফতরের মন্ত্রী, চিকিৎসক, নার্সসহ দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী