মাহবুব তালুকদারের পাঁচ ‘নি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৮, ২২:৪৪আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২২:৪৪

মাহবুব তালুকদার (ফাইল ছবি) সুষ্ঠুভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তাদের  নির্দ্বিধায় পাঁচটি ‘নি’ পালনের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, ‘একজন বিচারকের মতো নির্বাচন কমিশনার হিসেবে সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনে আমরা যে শপথ নিয়েছি, আপনারাও আমাদের সেই শপথের অংশীদার। আপনাদের মাধ্যমে আমাদের শপথ বাস্তবায়ন করতে হয়। এক্ষেত্রে আপনাদের কাজের কোনও ব্যত্যয় ঘটার অবকাশ নেই।’ মঙ্গলবার (১৩ নভেম্বর) কমিশনে রিটার্নিং কর্মকর্তাদের নির্বাচনি প্রশিক্ষণকালে তিনি এসব কথা বলেন।

অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থাপনাকে পাঁচটি ‘নি’ দিয়ে ব্যাখ্যা করে মাহবুব তালুকদার বলেন, ‘‘প্রথম 'নি' হচ্ছে নিশ্চয়তা। এটা নির্বাচন সুষ্ঠু হওয়ার নিশ্চয়তা। এই নিশ্চয়তার অর্থ ভোটার ও রাজনৈতিক দলের আস্থার সৃষ্টি। দ্বিতীয় ‘নি’ হচ্ছে নিরপেক্ষতা। নির্বিঘ্নে ভোট দেওয়া ও কার্যক্রম চালানোর প্রতিশ্রুতি কমিশনের পক্ষে এই নিরপেক্ষতা অপরিহার্য। তৃতীয় ‘নি’ হচ্ছে নিরাপত্তা। এই নিরাপত্তা ভোটার, রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের নিরাপত্তার প্রতিশ্রুতি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে নির্বাচনকালে কমিশনে প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিয়ে আসা দরকার। চতুর্থ ‘নি’ হচ্ছে নিয়ম-নীতি। নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে কঠোর বিধি-বিধান প্রতিপালনের আওতায় আনা প্রয়োজন। এবং পঞ্চম ‘নি’ হচ্ছে নিয়ন্ত্রণ। নির্বাচন অবশ্যই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকতে হবে।’’ স্বনিয়ন্ত্রণই নির্বাচন কমিশনের মূল কথা বলেও তিনি মন্তব্য করেনে।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্লাস ওয়ান’ নেই বলে বিয়েতে যাবেন না? সিংগেল গিয়ে যা করতে পারেন
প্লাস ওয়ান’ নেই বলে বিয়েতে যাবেন না? সিংগেল গিয়ে যা করতে পারেন
ডর্ম ডেকোরের রমরমা ব্যবসা
ডর্ম ডেকোরের রমরমা ব্যবসা
যে বিরোধে সরকারদলীয় এমপির ওপর হামলা করলো স্থানীয়রা
যে বিরোধে সরকারদলীয় এমপির ওপর হামলা করলো স্থানীয়রা
শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে পাওয়া গেলো যা
শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে পাওয়া গেলো যা
সর্বাধিক পঠিত
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
যে সৈকত পরিণত হয় জনসমুদ্রে
যে সৈকত পরিণত হয় জনসমুদ্রে