সেনা কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আচরণবিধি লঙ্ঘন নয়: ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৮, ১৪:৫০আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১৮:৩২

একাদশ জাতীয় সংসদ নির্বাচন গণভবনে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে আচরণবিধি লঙ্ঘন হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। তবে বঙ্গভবন বা গণভবনে নির্বাচনি প্রচারণা চালালে অবশ্যই আচরণবিধি লঙ্ঘন হবে এবং সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শুক্রবার (৩০ নভেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।

প্রসঙ্গত, ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে দেড় শতাধিক অবসরপ্রাপ্ত সামরিক অফিসারদের নিয়ে বৈঠক করেছন। বিএনপি এটাকে নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন বলে অভিযোগ করছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘উনারা আসছেন, দেখা করছেন, সমর্থন জানিয়েছেন। নেতৃত্বের প্রতি সমর্থন দিয়েছেন। এখানে আমি ব্যক্তিগতভাবে যতটুকু আচরণবিধিমালা বুঝি, আমার কাছে মনে হচ্ছে না যে, এটা কোনোভাবে আচরণবিধি লঙ্ঘন হতে পারে।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, ‘বঙ্গভবন বা গণভবনে নির্বাচনি প্রচারণা চালালে অবশ্যই আচরণবিধি লঙ্ঘন হবে। আমরা তখন ব্যবস্থা নেবো।’

তফসিল ঘোষণার পর এ ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, ‘উনি তো (প্রধানমন্ত্রী) সরকারে আছেন। সংবিধান অনুযায়ী উনি লাভজনক পদে অধিষ্ঠিত হলেও অধিষ্ঠিত নয় বলে ওই ধারার জন্য প্রযোজ্য হবে। এখন ওনার বাসভবন ছেড়ে তো উনি যেতে পারবেন না। এখন উনি এটা কোথায় করবেন বলেন তো। কারও সঙ্গে যদি দেখা করতে চান, তাহলে কোথায় দেখাটা করবেন?

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘আপনারা আমাকে বলেন, এখানে যদি কেউ আসে, এসে যদি আমাকে বলেন, আপনি যে কাজ করছেন তা ভালো করছেন। ভবিষ্যতে যেন এটা অব্যাহত থাকে। এটা আমাকে এক ধরনের মানসিক সমর্থন জোগানো। বাংলাদেশের নাগরিক হিসেবে এটাকে আচরণবিধির কোনও ধারা লঙ্ঘন বলে কি আপনারা মনে করছেন? যদি মনে করেন, তাহলে কোন ধারাটা লঙ্ঘন বলেন।’

/ইএইচএস/এএএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’