জামায়াতে ইসলামীকে বর্জনের আহ্বান ফরীদ উদ্দীন মাসঊদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৮, ১৪:৩৪আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৭

ফরীদ উদ্দীন মাসঊদ নির্বাচনের জামায়াতে ইসলামীকে বর্জনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও শোলাকিয়া ঈদগাহের খতিব ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেছেন, ‘ইসলামের দুশমন, সাহাবায়ে কেরামের সমালোচনাকারী জামায়াতে ইসলামীকে বর্জন করতে হবে। এরা যে কোনও প্রতীকেই নির্বাচন করুক না কেন তাদেরকে প্রতিহত করা ঈমানের দাবি।’

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ফরীদ উদ্দীন বলেন, ‘ভোট একটি পবিত্র আমানত। এই আমানত জামায়াতে ইসলামী ও তাদের দোসরদের দেওয়া মানে ইসলাম, দেশ ও মানবতার বিরুদ্ধে স্পষ্ট বিশ্বাসঘাতকতা। একাত্তরের পরাজিত শক্তি সহজসরল সাধারণ মানুষদের সহযোগিতা নিয়ে আবারও তারা নির্বাচনে জয় তুলে নিতে ভোটে দাঁড়িয়েছে। এদেরকে ভোটের মতো আমানত দেওয়া যাবে না। এদের থেকে সতর্ক থাকতে হবে। সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছুতে দেশবিরোধীদের সহযোগিতা করা থেকে বিরত থাকুন।’

তিনি বলেন, ‘একটি বিশেষ দলের ওপর ভর করে জামায়াত আবারও মানুষের দুয়ারে যাচ্ছে। দুঃখ ও পরিতাপের বিষয় হলো, এতদিন যারা জামায়াত ও মওদুদীদের বিরোধিতা করেছে, তাদের বিরুদ্ধে বই লিখেছে। আজ তারা তাদের সঙ্গে আঁতাত করেছে। কোনও জোট ভোট নয়, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে পরাস্ত করতে হবে। জামায়াতকে ভোট দিলে হাজারও মানুষের রক্ত মাড়িয়ে অর্জিত স্বাধীনতার প্রতি অবমাননা হিসেবে গণ্য হবে। এ ব্যাপারে নিজেও সর্তক থাকুন এবং অন্যদেরও সতর্ক রাখুন।’

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমরা ১১ মাসে যা করেছি, ঢাবিতে ১০৫ বছরে কেউ তা করেনি: সাদিক কায়েম
আমরা ১১ মাসে যা করেছি, ঢাবিতে ১০৫ বছরে কেউ তা করেনি: সাদিক কায়েম
দিল্লিতে পাকিস্তানি মিশনের ব্যারিকেড উচ্ছেদ নিয়ে যা বললো ভারত
দিল্লিতে পাকিস্তানি মিশনের ব্যারিকেড উচ্ছেদ নিয়ে যা বললো ভারত
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪০
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪০
যুদ্ধ বদলে দিচ্ছে আকাশপথ, এশিয়ায় বাড়ছে আন্তর্জাতিক ট্রানজিট
যুদ্ধ বদলে দিচ্ছে আকাশপথ, এশিয়ায় বাড়ছে আন্তর্জাতিক ট্রানজিট
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা