শ্রমজীবীদের সন্তানের উচ্চশিক্ষায় সহায়তা দেবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৮, ২১:২৭আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২১:৩৫

শিক্ষার্থী শাকিলা আক্তারকে শিক্ষা সহায়তার চেক হস্তান্তর করছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান (ডানে)

দেশের শ্রমজীবী মানুষের সন্তানদের উচ্চশিক্ষা দেওয়ার ক্ষেত্রে আর্থিক সহায়তা দেবে সরকার। সরকারের পক্ষে এ কাজটি করবে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন। দেশের শ্রমজীবী মানুষের সন্তানদের উচ্চশিক্ষা নিশ্চিত করার জন্য সারা দেশ থেকে তাদের খুঁজে এনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে এ সহায়তা দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিলা আক্তারকে শিক্ষা সহায়তার চেক হস্তান্তরকালে মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান এসব কথা বলেন। 

শ্রম মন্ত্রণালয়ের সচিব শ্রমজীবী মেহনতি মানুষের সন্তানরা যাতে অর্থাভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয় সেজন্য মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর এবং শ্রম অধিদফতরের মাঠপর্যায়ের কর্মকর্তাদের বিষয়টি গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদফতরের কর্মকর্তারা তৃণমূল পর্যায়ে শ্রমজীবী মানুষের সন্তানদের শ্রমিক কল্যাণ তহবিলের শিক্ষা সহায়তার বিষয়টি অবহিত করবেন এবং সহায়তা পেতে তাদের সহযোগিতা করবেন।’

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে ‘লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পূর্ণসিন্দুনা গ্রামের মেধাবী শিক্ষার্থী শাকিলা অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না’ এমন সংবাদ দেখে ওই শিক্ষার্থীকে মন্ত্রণালয়ে ডেকে এনে শিক্ষা সহায়তার এ চেক প্রদান করেন আফরোজা খান।

শ্রম সচিব এর আগে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে জাতীয় শুদ্ধাচার-কৌশল বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সচিব কর্মকর্তাদেরকে নৈতিকতা, সততা এবং সদাচারণের বিষয়টি মাথায় রেখে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আহম্মদ, মো. আশরাফ শামীম এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. এএমএম আনিসুল আওয়ালসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এসআই/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা ক্লাবের সভাপতিসহ ৪ জনের নামে মামলা, সমন জারি
ঢাকা ক্লাবের সভাপতিসহ ৪ জনের নামে মামলা, সমন জারি
সুর, প্রেম ও দ্রোহের ভেতর দিয়ে নজরুলকে পাঠ
সুর, প্রেম ও দ্রোহের ভেতর দিয়ে নজরুলকে পাঠ
সড়ক দুর্ঘটনায় ঢাকা ওয়াসার কর্মী নিহত 
সড়ক দুর্ঘটনায় ঢাকা ওয়াসার কর্মী নিহত 
১৫ আগস্টে নাশকতার পরিকল্পনা, আরও ২২ জন রিমান্ডে 
১৫ আগস্টে নাশকতার পরিকল্পনা, আরও ২২ জন রিমান্ডে 
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’