এসএমএসের মাধ্যমে জানা যাবে কেন্দ্রের নাম ও ভোটার নম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৮, ১৯:৩২আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২০:৫৭

একাদশ জাতীয় সংসদ নির্বাচন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে তাদের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) থেকে পাঠানো এসএমএস পূরণ করলে ফিরতি এসএমএসে এটি জানা যাবে। শুক্রবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সারা দেশের ভোটকেন্দ্রের নাম জানানোর জন্য কমিশন থেকে শনিবার (২৯ ডিসেম্বর) ভোটারদের কাছে এসএমএস পাঠানো হবে।’ তিনি বলেন, ‘আমরা একটি এসএমএস তৈরি করেছি। এসএসসিসহ বিভিন্ন পরীক্ষার ফলাফল যেভাবে এসএমএসের মাধ্যমে জানা যায়, সেভাবেই ভোটার নম্বর ও কেন্দ্র ভোটাররা জানতে পারবেন।’

তিনি জানান, ইসি থেকে সব ভোটারকে এসএমএস পাঠানো হবে। ওই এসএমএসে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিলে ফিরতি এসএমএসে ভোটার নম্বর, কেন্দ্রের নম্বর ও ভোট কক্ষের নম্বর জানতে পারবেন।

এদিকে, ইসির যুগ্ম-সচিব আব্দুল বাতেন জানিয়েছেন, সংসদ নির্বাচনে যে ছয়টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে, ওই আসনগুলোর ভোটারদের এসএমএসের মাধ্যমে কোন কেন্দ্রে ভোট দেবেন, তার ভোটার নম্বরসহ তা জানিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, ‘ভোট দেওয়ার জন্য স্মার্ট কার্ড বা পেপার লেমিনেটেড কার্ড আবশ্যক নয়। তারপরও যেসব আসনে ইভিএম ব্যবহার করা হবে, সেখানকার ভোটারদের আমরা অনুরোধ করেছি—তাদের স্মার্ট কার্ড, লেমিনেডেট কার্ড বা ভোটার আইডি নম্বর থাকলে তা নিয়ে যেতে। এটা হলে তার ভোটদান অধিকতর সহজ হবে। তবে এসব না নিয়ে গেলেও ভোট দেওয়া যাবে।’

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
এবার শিক্ষক পরিবারকে হত্যার তদন্তের দায়িত্ব দেওয়া হলো ডিবিকে
এবার শিক্ষক পরিবারকে হত্যার তদন্তের দায়িত্ব দেওয়া হলো ডিবিকে
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাষ্ট্রের
আপনি ব্যথা পান, রং দেখেন, ভয় পান—কিন্তু কেন? উত্তরটা অবাক করবে
আপনি ব্যথা পান, রং দেখেন, ভয় পান—কিন্তু কেন? উত্তরটা অবাক করবে
সর্বাধিক পঠিত
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা 
টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা 
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’