কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৮, ১৫:১৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৫:৩১

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আজিমপুরে কমিউনিটি সেন্টারে স্থাপিত অস্থায়ী সেনা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ আহ্বান জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ জানান, আইনশৃঙ্খলা রক্ষায় ও বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সারাদেশে ৫০ হাজার সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে আরও সেনা সদস্য মোতায়েন করা হবে।

একাদশ জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ২৪ ডিসেম্বর সারাদেশে সেনা মোতায়েন করা হয়। এরপর সেনাবাহিনী প্রধান শনিবার রাজধানীর বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেন বলে জানান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের সহকারি পরিচালক মোহাম্মদ রেজা-উল-করিম শাম্মী।

/জেইউ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি আলী আকবর গ্রেফতার
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি আলী আকবর গ্রেফতার
‘মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল-প্রসিকিউশন সংখ্যা’
‘মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল-প্রসিকিউশন সংখ্যা’
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
ভাটারায় ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু, পরিবারের দাবি ‘হত্যা’
ভাটারায় ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু, পরিবারের দাবি ‘হত্যা’
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?
আজিজুল হাকিম যখন একজন নিঃস্বার্থ বাবা
আজিজুল হাকিম যখন একজন নিঃস্বার্থ বাবা