ধানের শীষের এজেন্ট শূন্য ঢাকা-৫ আসনের বিভিন্ন কেন্দ্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৮, ১৩:০৮ আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৩:১০

ঢাকা-৫ ঢাকা-৫ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে ধানের শীষের কোনও এজেন্ট খুঁজে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের দাবি, বিএনপি’র পক্ষ থেকে কোনও এজেন্ট দেওয়া হয়নি। তবে বিএনপি সমর্থকদের অভিযোগ— তাদের এজেন্টদের বের করে দিয়েছেন নৌকা প্রতীকের সমর্থকরা।

এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান মোল্লা এবং ধানের শীষের প্রার্থী নবীউল্লাহ নবী। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ আসনের মৃধাবাড়ি হাইস্কুল, মাতুয়াইল আদর্শ হাইস্কুল, শামসুল হক খাঁন হাইস্কুল এবং ক্যাপিটাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র ঘুরে ধানের শীষের কোনও এজেন্ট খুঁজে পাওয়া যায়নি।

নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান মোল্লা মাতুয়াইল মান্নান উচ্চ বিদ্যালয় ভোট দেন।  ধানের শীষের প্রার্থী নবীউল্লাহ নবী ভোট দেন শহীদ ফারুক রোডের যাত্রাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। তার জামাতা রনি অভিযোগ করেন, ‘এ আসনের ২২-২৩টি কেন্দ্রে ধানের শীষের এজেন্টদের বের করে দিয়েছেন নৌকা সমর্থকরা। দায়িত্বরত সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের কাছে অভিযোগ করলেও তারা কোনও উদ্যোগ নেয়নি।’

কেন্দ্রের বাইরে নৌকা প্রতীকের হয়ে কাজ করা আবদুর রাজ্জাক হাওলাদার জানান, এখানে কোনও সমস্যা নেই। তারা শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।

পুলিশ জানিয়েছে, সকাল থেকে কোনও সমস্যা নেই। মানুষজন শান্তিপূর্ণভাবে সারিবদ্ধ হয়ে ভোট দিচ্ছেন।

/এসআই/এমপি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
যুক্তরাষ্ট্রে স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি