লাঙলে ভোট দিলেন সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৮, ১৫:০০আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৫:০১

লাঙলে ভোট দিলেন সাঈদ খোকন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের মহাজোট প্রার্থী কাজী ফিরোজ রশীদকে লাঙল মার্কায় ভোট দিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। তার আশা, চতুর্থবারের মতো শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন।

রবিবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় পুরান ঢাকার নাজিরা বাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট দিয়েছেন ডিএসসিসি মেয়র। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘জীবনে এবারই প্রথম ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট দিয়ে ভালো লেগেছে। আমার কাছে এই প্রক্রিয়া অত্যন্ত ট্রান্সপারেন্ট (স্বচ্ছ) মনে হয়েছে। ’

সাঈদ খোকন আরও বলেন, ‘এখন পর্যন্ত কোনও ধরনের সমস্যার খবর পাইনি। নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করছে। এবারের নির্বাচন নতুনত্ব সৃষ্টি করবে। নতুন ভোটার ও জনগণ স্বতস্ফূর্তভাবে শৃঙ্খলাবদ্ধভাবে ভোট দিতে পারছে। তবে এই এলাকায় ভোটার বেশি, কেন্দ্র কম। এজন্য কেন্দ্র বাড়ানোর প্রয়োজন মনে করছি।’

আগামী সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নে মেয়রের উত্তর, ‘নির্বাচন কমিশন যদি মনে করে তাহলে ইভিএম ব্যবহার করতে পারে। আমি এই প্রক্রিয়াকে স্বচ্ছ মনে করছি।’

সিটি করপোরেশনের নির্বাচনে আবারও প্রার্থী হবেন কিনা জানতে চাইলে সাঈদ খোকন বলেন, ‘নির্বাচন যখন আসবে তখন দেখা যাবে।’

/এসএস/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌরবিদ্যুৎ উৎপাদনে ৬ মাস শুল্ক-কর রেয়াতের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
সৌরবিদ্যুৎ উৎপাদনে ৬ মাস শুল্ক-কর রেয়াতের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
কর্ণফুলী ইউরিয়া সার কারখানায় আবারও উৎপাদন বন্ধ
কর্ণফুলী ইউরিয়া সার কারখানায় আবারও উৎপাদন বন্ধ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুকুরে গোসলে নেমে দুই নারীর মৃত্যু
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুকুরে গোসলে নেমে দুই নারীর মৃত্যু
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ