নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৮, ১২:২৩আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৩:৩৫

মিট দ্য প্রেস

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে বলে মন্তব্য করেছেন ৭ জন বিদেশি পর্যবেক্ষক । সোমবার (৩১ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সার্ক মানবাধিকার ফাউন্ডেশন আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও কানাডা থেকে আসা এই পর্যবেক্ষকরা তাদের মতামত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ভারতীয় পর্যবেক্ষক আইনজীবী গৌতম ঘোষ বলেন, ‘ভারতে আমরা যেরকম নির্বাচন দেখে থাকি এখানেও সে ধরনের নির্বাচন হয়েছে।’

কলকাতা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কমল ভট্টাচার্য বলেন,  ‘আমাদের প্রতিনিধি দল সকাল ৮টা থেকে বিকাল পর্যন্ত ৯টি কেন্দ্র পরিদর্শন করেছে। সুন্দর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে।’

নেপালের সাবেক মন্ত্রী হাকিকুল্লাহ মুসলিম বলেন, ‘নির্বাচনি কেন্দ্রগুলোর পরিবেশ ভালো ছিল এবং নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে।’ একই ধরনের মত প্রকাশ করেন নেপালের অন্য দুই সদস্য মোহাম্মদিন আলী ও নাজির মিয়া, শ্রীলঙ্কার মোহাম্মদ ইহসান ইকবাল এবং কানাডার তানিয়া দেওয়ান ফস্টার।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব আবেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক সারওয়ার মাহমুদও উপস্থিত ছিলেন।

/এসএসজেড/এসএসএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন