পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৮, ১৫:৩১আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৪

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন,  ‘নির্বাচনে জয় পরাজয় নিয়ে যাতে কেউ কাউকে কোনও হুমকি দিতে না পারে সেজন্য আমরা পর্যাপ্ত নিরাপত্তা নিয়েছি। যদি কেউ এরপরও এমন কোনও কর্মকাণ্ড করে সে যেই দলের হোক, যে পদের হোক তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সোমবার বিকাল আড়াইটার দিকে ডিএমপি কমিশনার তার কার্যালয় সাংবাদিকদের সঙ্গে আলাপককালে এই কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধে আমরা আগামী ২ জানুয়ারি পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।  নির্বাচনে জয়ী প্রার্থী, তার সমার্থক, কর্মী অথবা অন্য কোনও ব্যক্তি যদি সাধারণ নাগরিকদের এই জয়-পরাজয় নিয়ে কোনও হুমকি ধমকি দেয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ডিএমপি কমিশনার বলেন,  ‘একটি গণতান্ত্রিক দেশে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে। নির্বাচনের সময় তারা একেকজন একেকজনের ক্যাম্পেইন করবে। এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু নির্বাচনের পর এই জয় পরাজয় নিয়ে কোনও সাধারণ নাগরিককে হুমকি দিলে তা আমরা মেনে নেবো না। তার অবস্থান যাই হোক আমরা তাকে আইনের আওতায় আনবো।’

/এআরআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি