এবার ভোট একটু বেশি পড়েছে: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৯, ১৩:৪৭আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ১৩:৫৯

অর্থমন্ত্রী
অন্যবারের তুলনায় এবার একটু বেশি ভোট পড়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, ‘উন্নত বিশ্বে ৪০ শতাংশ ভোট কাস্ট হলেই তারা সন্তুষ্ট হয়। আমাদের দেশে ৭০ শতাংশ ভোট কাস্ট হলেই কেবল আমরা সন্তুষ্ট হই। সেই অনুপাতে এবার আমাদের দেশে একটু বেশি ভোট পরেছে, সেটা প্রায় ৮০ শতাংশ।’

মঙ্গলবার (১ জানুয়ারি) সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা ধরেছিলাম ২০৩০ সাল নাগাদ দেশকে দারিদ্র্যমুক্ত করা যাবে। কিন্তু এখন দেখছি ২০৩০ সাল লাগবে না। আগামী ৫ বছরেই দেশ দারিদ্র্যমুক্ত হবে।’

তিনি আরও বলেন, ‘উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারের ধারাবাহিকতা রক্ষা করা জরুরি। এই বিষয়টি দেশের মানুষ এবার বুঝেছে। অনেক উন্নয়ন করার পরেও ২০০১ সালে আমরা জয়ী হতে পারিনি। সে সময়ে মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেয়নি। এবার দিয়েছে। দেশের মানুষ বুঝেছে শেখ হাসিনা মানেই উন্নয়ন। শেখ হাসিনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়।’

/এসআই/এসএসএ/টিটি/
সম্পর্কিত
রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে যেসব ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
সর্বশেষ খবর
খামেনির শেষ বিদায়ে কোরআন তেলাওয়াত নিয়ে কেন আলোচনা
কী, কেন, কীভাবেখামেনির শেষ বিদায়ে কোরআন তেলাওয়াত নিয়ে কেন আলোচনা
৫ জেলায় বন্যা সতর্কতা
৫ জেলায় বন্যা সতর্কতা
‘উগ্রবাদী সংগঠনের’ ৬ সদস্য তিন দিনের রিমান্ডে
‘উগ্রবাদী সংগঠনের’ ৬ সদস্য তিন দিনের রিমান্ডে
ঢাকাসহ তিন রেঞ্জে নতুন ডিআইজি
ঢাকাসহ তিন রেঞ্জে নতুন ডিআইজি
সর্বাধিক পঠিত
নামীদামী হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামীদামী হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়