বঙ্গভবনে শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৯, ১৭:০১ আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ১৮:১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ নেতা হিসেবে  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিকাল চারটায় বঙ্গভবনে যান তিনি। সেখানে রাষ্ট্রপতি তাকে অভ্যর্থনা জানান। পরে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন আওয়ামী লীগ প্রধান।

বঙ্গভবন ও সরকার সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে আজ সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে গিয়ে নতুন সংসদের সদস্য হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি ও তার দলের নির্বাচিত সদস্যরা। পরে দলীয় সংসদ সদস্যরা প্রথম বৈঠকেই শেখ হাসিনাকে সংসদ নেতা হিসেবে নির্বাচিত করেন।

সূত্র জানায়, একাদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় রীতি অনুযায়ী বঙ্গভবনের এ বৈঠকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন সরকার গঠনের জন্য পরামর্শ দেবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির এই পরামর্শের পর নতুন সরকার গঠনের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করবেন আওয়ামী লীগ সভাপতি।

আওয়ামী লীগ সূত্রগুলো নিশ্চিত করেছে, নতুন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বে শেখ হাসিনাকেই দেখতে চায় দল। আর এর মাধ্যমে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আর নতুন সরকারের দায়িত্বভার গ্রহণ করলে  বাংলাদেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন তিনি। তার আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াই কেবল তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।

/এসএসজেড/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলে ভোটে হেরে যে দেশে পরিবারসহ পড়ি জমালেন বলসোনারো
ব্রাজিলে ভোটে হেরে যে দেশে পরিবারসহ পড়ি জমালেন বলসোনারো
বছরের পর বছর বন্দরেই পড়ে আছে বিপজ্জনক রাসায়নিক কনটেইনার, বিস্ফোরণঝুঁকি এড়াতে কী করছে প্রশাসন?
বছরের পর বছর বন্দরেই পড়ে আছে বিপজ্জনক রাসায়নিক কনটেইনার, বিস্ফোরণঝুঁকি এড়াতে কী করছে প্রশাসন?
বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
সর্বাধিক পঠিত
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি