নতুন মন্ত্রিপরিষদের শপথ সোমবার

শফিকুল ইসলাম
০৩ জানুয়ারি ২০১৯, ১৯:০৩আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ১৯:৩০

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক (ছবি: ফোকাস বাংলা) আগামী সোমবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেবেন। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

জানতে চাইলে তিনি বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে দিন-তারিখ ঠিক করা হয়। সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেবেন ইনশাআল্লাহ।’

এদিকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বর্তমান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান, বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিপরিষদ সদস্যরা শপথ নেবেন। মন্ত্রিপরিষদের সদস্য কত হবে এবং কারা থাকবেন, তা প্রধানমন্ত্রী ঠিক করবেন।

এর আগে আজ সকালে এমপিদের শপথগ্রহণ শেষে বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করতে যান। এ সময় রাষ্ট্রপতি তাকে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে সরকার গঠনের আমন্ত্রণ জানান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বর্তমান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শেখ হাসিনাকে নতুন সরকার গঠনের আমন্ত্রণ রাষ্ট্রপতির

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস কারাগারে
রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস কারাগারে
কয়লাভিত্তিক কেন্দ্রগুলোতেও সংকট, বাড়ছে বিদ্যুৎ ঘাটতি
কয়লাভিত্তিক কেন্দ্রগুলোতেও সংকট, বাড়ছে বিদ্যুৎ ঘাটতি
ঢাবির সাম্প্রতিক ঘটনা তদন্তে ৩ কমিটি
ঢাবির সাম্প্রতিক ঘটনা তদন্তে ৩ কমিটি
রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর