সৈয়দ আশরাফকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৯, ২১:০৪আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২১:০৬

শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষের ভিড় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জনপ্রশাসনমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দ আশরাফুল ইসলামকে শ্রদ্ধা জানাতে ঢল নেমেছে তার বেইলি রোডের সরকারি বাসভবনে। প্রিয় নেতাকে একবার দেখতে এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে সন্ধ্যা থেকেই সেখানে মানুষের ভিড় বাড়ছে।
সৈয়দ আশরাফকে শ্রদ্ধা জানানোর তালিকায় আছেন রাজনীতিবিদ, সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। তাকে একবার দেখতে বাড়ির ভেতর থেকে প্রধান সড়ক পর্যন্ত দীর্ঘ লাইন পড়েছে। শ্রদ্ধা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, নৌমন্ত্রী শাজাহান খান, সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, বিমান শ্রমিক লীগ, স্বাধীনতা শিক্ষক পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ, বিজিএমইএ, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ শিশু একাডেমি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগসহ সর্বস্তরের মানুষ।
শ্রদ্ধা জানাতে গিয়ে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘খুবই অসাধারণ একজন মানুষ ছিলেন। রাজনীতিবিদ তো বটেই, দলের দুঃসময়ে নেত্রী যখন কারাগারে ছিলেন, তখন যেভাবে সাহস নিয়ে তিনি দাঁড়িয়েছিলেন, সেটি আমাদের দলের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। আমার সুযোগ হয়েছে রাজনীতির বাইরে অন্যভাবে এই মানুষটিকে দেখার। তিনি অসাধারণ জ্ঞানসম্পন্ন মানুষ ছিলেন।’
তিনি বলেন, ‘আমি যখন নাটক নিয়ে আলোচনা করি, তখন নাটকের বিভিন্ন বিষয়ে, সাহিত্য নিয়ে আলোচনা যখন করেছি তখন বাংলা সাহিত্য থেকে শুরু করে নানা বিষয়ে আলোচনা করেছেন। অর্থনীতি, খেলাধুলার বিষয়ে তার জ্ঞানের কোনও কমতি ছিল না। একজন পরিপূর্ণ রাজনীতিবিদ হতে হলে যেসব বিষয়ে জ্ঞান থাকতে হয়, সেটা সৈয়দ আশরাফকে না দেখলে বুঝতাম না।’

/এসও/ওআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী