বিদায় নয়, শেষ কার্যদিবস: শাজাহান খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৯, ১৪:৪৩আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১৯:৪৩

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান (ফাইল ফটো) বিদায় নয়, মন্ত্রণালয়ে আমার আজ শেষ কার্যদিবস বলে মন্তব্য করেছেন সদ্যবিদায়ী নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন তা খুব বাস্তবমুখী। তার এই অগ্রযাত্রায় সবাই সাহসী ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করছি।’
সোমবার (৭ জানুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শাজাহান খান বলেন, ‘আমার মেয়াদে অনেক প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এখনও কিছু প্রকল্প চলমান রয়েছে। এসব অসমাপ্ত প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। ’
সদ্যবিদায়ী এই মন্ত্রী বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় দক্ষ একজন রাষ্ট্রপরিচালক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিচক্ষণতার সঙ্গে নতুন এই মন্ত্রিসভা গঠন করেছেন। নতুনদের কাজ করার সুযোগ করে দিয়েছেন। কর্ম উদ্দীপনা নিয়ে আমাদের কাজ করে যেতে হবে।’

/এসএনএস/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার’
‘গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার’
নতুন সুপারহিরো সিনেমায় আমির খান!
নতুন সুপারহিরো সিনেমায় আমির খান!
পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি গঠন নিয়ে নাগরিক সমাজের উদ্বেগ
পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি গঠন নিয়ে নাগরিক সমাজের উদ্বেগ
ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র
ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর