প্রবাসীদের ভোটার করার কাজ শুরু এপ্রিলে: ইসি সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৯, ১৫:৪৬আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১৫:৫৪

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, আগামী এপ্রিল থেকে প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার কাজ শুরু হবে। প্রথমে পাইলট প্রকল্প হিসেবে সিঙ্গাপুরে যেসব বাংলাদেশিরা থাকেন তাদের ভোটার করা হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

হেলালুদ্দীন আহমদ জানান, ‘আগামী এপ্রিল মাস থেকে প্রবাসীদের ভোটার করার কাজ শুরু করা হবে। এক্ষেত্রে প্রথমে পাইলট প্রকল্প হিসেবে সিঙ্গাপুরে যেসব বাংলাদেশিরা থাকেন তাদের ভোটার করা হবে। ৫-৭ দিনের মধ্যে তাদের ভোটার করতে একটি টিম সিঙ্গাপুরে যাবে। এরপর দুবাইতে প্রবাসীদের ভোটার করার কার্যক্রম শুরু করা হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত নাগরিকদের ভোগান্তি কমানোর জন্য এ উদ্যোগ নেওয়া হচ্ছে।’ এর আগে ইসি সচিবের সভাপতিত্বে প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার বিষয়ে আলোচনা হয়।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপিএলে দুর্নীতির অভিযোগ: আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের তির
বিপিএলে দুর্নীতির অভিযোগ: আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের তির
চট্টগ্রামে গ্রেফতার ৬৩ বিদেশিকে নিয়ে রহস্য, পাসপোর্ট-ভিসা কোথায়? 
চট্টগ্রামে গ্রেফতার ৬৩ বিদেশিকে নিয়ে রহস্য, পাসপোর্ট-ভিসা কোথায়? 
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী প্রসঙ্গে যা বললেন রিজভী
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী প্রসঙ্গে যা বললেন রিজভী
বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি