হরিজনদের পুনর্বাসনের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৯, ১২:৩৯ আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১২:৫৩

হরিজনদের মানববন্ধন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হরিজনদের পুর্নবাসনের দাবি জানিয়েছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ। শনিবার ১৯ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানী ঢাকাসহ সারাদেশ প্রায় ১৫ লাখ হরিজন জনগোষ্ঠীর বসবাস। দেশের  ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা’ করে মানুষের সুস্বাস্থ্য রাখার পবিত্র দায়িত্ব পালন করছি। কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে এই জনগোষ্ঠীর ভূমিহীন। সরকারি কলোনিগুলোয় গাদাগাদি করে মানবেতরভাবে জীবন-যাপন করতে হচ্ছে আমাদের। ঢাকা শহরে কমলাপুর সংলগ্ন গোপিবাগ রেলওয়ে হরিজন কলোনিতে ৪৫ বছর ধরে ১৭৭টি পরিবার কাঁচাঘরে বাস করছে।

রাষ্ট্রের চলমান উন্নয়নে হরিজনরা বাইরের কেউ নয়। প্রধানমন্ত্রীকে আমরা জানাতে চাই, আমরা ভূমিহীন, আমাদের বেঁচে থাকার জন্য গোপিবাগ রেলওয়ে হরিজন কলোনির অসহায় হরিজনদের পুর্নবাসন করে রাষ্ট্রের উন্নয়নের কাজে সম্পন্ন করা হোক। রাষ্ট্রের অব্যাহত উন্নয়নে আমরা অংশীদার হতে পেরে কৃতজ্ঞ।

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ঢাকা মহানগর কমিটির সভাপতি চন্দ্রনাথের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি গজন লাল, সাধারণ সম্পাদক বিমল হরিজন এবং বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের নারীনেত্রী সুচিত্রা রানী প্রমুখ।

/এইচএন/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অস্ত্র ছেড়ে এবার বাঁশের লাঠি নিয়ে ‘আস্তানা’ ধ্বংসের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের
অস্ত্র ছেড়ে এবার বাঁশের লাঠি নিয়ে ‘আস্তানা’ ধ্বংসের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ: যেসব প্রস্তুতি নিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ
ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ: যেসব প্রস্তুতি নিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের