ডাকসু নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় আজ

ঢাবি প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৯, ০৯:৫৬আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১০:০৮

ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় হবে। আজ রবিবার (২০ জানুয়ারি) রাত ৯টায় উপাচার্যের বাসভবনে এটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সব সদস্যকে আমন্ত্রণ জানানো হয়। শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী স্বাক্ষরিত পাঠানো এক চিঠিতে এ আমন্ত্রণ জানানো হয়। সমিতির সভাপতি আসিফুর রহমান ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়নের মাধ্যমে এ আমন্ত্রণ জানানো হয়। 

এদিকে, ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধন ও নির্বাচন আচরণবিধির বিষয় নিয়ে পরিবেশ পরিষদের সভা ডাকা হয়েছে। আগামীকাল সোমবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাস রুমে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের পরিষদ পরিবেশের সভায় সভাপতিত্ব করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানীর স্বাক্ষরিত চিঠিতে এসব তথ্য বলা হয়েছে। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষতা বাড়াতে বছরে ১২ লাখের বেশি বিদেশগামীকে প্রশিক্ষণ
দক্ষতা বাড়াতে বছরে ১২ লাখের বেশি বিদেশগামীকে প্রশিক্ষণ
যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
বিদেশি ঋণের অর্থছাড় কমলো ১০০ কোটি ডলার, ঋণ পরিশোধ ছাড়ালো ৪০০ কোটি
বিদেশি ঋণের অর্থছাড় কমলো ১০০ কোটি ডলার, ঋণ পরিশোধ ছাড়ালো ৪০০ কোটি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন