নৌবাহিনীর নতুন প্রধান আওরঙ্গজেব চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৯, ২১:১২ আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২১:২৪

রিয়ার এডিমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডিমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীকে নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (২০ জানুয়ারি) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

আওরঙ্গজেব চৌধুরী বর্তমান নৌবাহিনী প্রধান এডমিরাল এম নিজামউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম আবুল কালাম আজাদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘রিয়ার এডিমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীকে আগামী ২৬ জানুয়ারি (২০১৯) অপরাহ্ন থেকে ভাইস এডমিরাল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ওই সময় থেকে প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন (২০১৮) অনুযায়ী আগামী ২০২০ সালের ২৫ জুলাই অপরাহ্ন পর্যন্ত এক বছর ছয় মাসের জন্য বাংলাদেশ নৌবাহিনী প্রধান পদে নিয়োগ প্রদান করা হলো।’
আওরঙ্গজেব চৌধুরী বর্তমান নৌবাহিনী প্রধান এডমিরাল এম নিজামউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন।
আরেকটি প্রজ্ঞাপনে এডমিরাল নিজামউদ্দিনের অবসরোত্তর ছুটি মঞ্জুরের কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

/জেইউ/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টে চীনের নতুন রেকর্ড: শীর্ষস্থানে শাংহাই
ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টে চীনের নতুন রেকর্ড: শীর্ষস্থানে শাংহাই
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
বিএনপি ও জামায়াতের দ্বন্দ্বে কার লাভ কার ক্ষতি? 
বিএনপি ও জামায়াতের দ্বন্দ্বে কার লাভ কার ক্ষতি? 
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত