কর ফাঁকি রোধে এবার মাঠ নামছে এনবিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৯, ১৫:৩৭আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১৫:৩৯

এনবিআরে সাবেক অর্থমন্ত্রীকে বিদায়ী সংবর্ধনা

কর  ফাঁকি  রোধে এবার মাঠ নামছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। সিটি করপোরেশনের সহায়তায় শহরকেন্দ্রিক বাড়িওয়ালাদের সম্পদের হিসাব খতিয়ে দেখা হবে বলে জানালেন সংস্থাটির চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। আর এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাজে লাগানো যেতে পারে বলে মনে করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) এনবিআরে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বিদায়ী অনুষ্ঠানে মোশাররফ হোসেন ভূঁইয়া একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

নতুন অর্থমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে, আর  সাবেক অর্থমন্ত্রীকে বিদায়ী সংবর্ধনা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে এনবিআর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ শীর্ষ কর্মকর্তারা।

এ সময় রাজস্ব খাত, ব্যাংক-বীমা কিংবা আর্থিক প্রতিষ্ঠানে গেলো ১০ বছরে সাবেক অর্থমন্ত্রীর নেওয়া উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে আলোচনা করেন বক্তারা।

অনুষ্ঠানে বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, ‘আবুল মাল আব্দুল মুহিতের হাত ধরে বাংলাদেশের এই সামগ্রিক স্থিতিশীল উন্নয়ন যাত্রাকে অব্যাহত রাখতে শিক্ষা খাত, রাজস্ব খাতসহ বেশ কিছু খাতে সংস্কার করা হবে।’

সাবেক অর্থমন্ত্রী মুহিত জানান, দেশের মোট দেশজ উৎপাদন-জিডিপির অনুপাতে করদাতা এবং রাজস্ব আহরণ এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে আসেনি। আর এ জন্য বেশ কিছু পরামর্শও দেন তিনি।

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন,  ‘এরইমধ্যে রাজস্ব ফাঁকি বন্ধে এবার মাঠে নামছে এনবিআর।’ তিনি জানান, আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে জনবল নিয়োগ প্রক্রিয়া শেষ করার মাধ্যমে এনবিআরকে আরও শক্তিশালী করা হচ্ছে। 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের ১৪ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না: কমেছে আয়, কীভাবে চলবে সংসার
দিনের ১৪ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না: কমেছে আয়, কীভাবে চলবে সংসার
হাঙ্গেরিতে কবর খোঁড়ার ব্যতিক্রমী প্রতিযোগিতা
হাঙ্গেরিতে কবর খোঁড়ার ব্যতিক্রমী প্রতিযোগিতা
লেভানডফস্কির সঙ্গে লড়াইয়ে মেসির নতুন কীর্তি
লেভানডফস্কির সঙ্গে লড়াইয়ে মেসির নতুন কীর্তি
জর্ডানে ইরানের হামলা, ডানা হারালো মার্কিন যুদ্ধবিমান
জর্ডানে ইরানের হামলা, ডানা হারালো মার্কিন যুদ্ধবিমান
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে