ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশনে অংশ নিতে যুদ্ধজাহাজ ধলেশ্বরীর মোংলা ত্যাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৯, ১৮:৪৫আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১৯:০৬

যুদ্ধজাহাজ ধলেশ্বরী (ছবি-আইএসপিআর)
২০১৯ সালের ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশনে অংশ নিতে মোংলা বন্দর ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হয়েছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ধলেশ্বরী। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) যুদ্ধজাহাজটি মোংলা নৌঘাঁটি ছেড়ে যায়। এ সময় কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট কমডোর এস এম মনিরুজ্জামান উপস্থিত থেকে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

আইএসপিআর জানায়, নৌবাহিনীর যুদ্ধজাহাজ ধলেশ্বরী আগামী ১৩ থেকে ২১ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এক্সিবিশনের অত্যাধুনিক নৌ-সমরাস্ত্র প্রদর্শনী ও আন্তর্জাতিক কনফারেন্সসহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবে। ১৮২ জন নৌ-সদস্য নিয়ে মহড়ার উদ্দেশ্যে যাত্রা করা বানৌজা ধলেশ্বরীর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন এম মহব্বত আলী। এ মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের ১৩টি দেশের নৌবাহিনীর জাহাজ, বিশ্বখ্যাত এক হাজার ১০০টি নৌ-সমরাস্ত্র কোম্পানি, নৌ-পর্যবেক্ষক ও নৌ-সমর বিশারদসহ প্রায় এক লাখ দর্শনার্থীর অংশগ্রহণ করার কথা রয়েছে। জাহাজটির এ মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সামরিক সুসম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মহড়া শেষে জাহাজটির আগামী ১৩ মার্চ (২০১৯) দেশে ফেরার কথা রয়েছে।

/জেইউ/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা পেলেন ১৬ কোটি টাকার বোনাস
চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা পেলেন ১৬ কোটি টাকার বোনাস
সুগন্ধি চাল রফতানিতে ৫০ শতাংশ কোটা কমালো সরকার
সুগন্ধি চাল রফতানিতে ৫০ শতাংশ কোটা কমালো সরকার
১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল
১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল
শি-ট্রাম্প বৈঠকের আগেই চীনের বাণিজ্যে জোয়ার
শি-ট্রাম্প বৈঠকের আগেই চীনের বাণিজ্যে জোয়ার
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ