বিটিআরসি'র নীতিমালায় গ্রাহকের স্বার্থ ও অধিকার নিশ্চিতের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৯, ১৩:০৩আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১৩:১৬

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সেমিনার আন্তর্জাতিক নন আয়োনাইজিং রেডিয়েশন প্রটেকশন কমিশন এর নীতিমালা অনুযায়ী একটি নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। নীতিমালায় গ্রাহকের স্বার্থ ও অধিকার নিশ্চিত করার সুপারিশ জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

শনিবার (২৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের ‘মোবাইল ডিভাইসের উচ্চমাত্রার তেজষ্ক্রিয়তা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ শীর্ষক সেমিনারে এ সুপারিশ জানান বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘ইতোমধ্যে সরকার মুঠোফোনের আইএমইআই নম্বর সংরক্ষণের জন্য ডাটাবেজ তৈরি করেছে। যাতে করে অবৈধভাবে হ্যান্ডসেট আমদানি, চুরি ও প্রতারণা বন্ধ করা যায়। কিন্তু, এই ডাটাবেজ দ্বারা জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কোনও ব্যবস্থা রাখা হয়নি। তবে বিটিআরসি এ ব্যাপারে আন্তর্জাতিক নন আয়োনাইজিং রেডিয়েশন প্রটেকশন কমিশন এর নীতিমালা অনুযায়ী একটি নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে। আশা করি, এই নীতিমালা যেন ইউরোপ ও ভারতের সাম্প্রতিক নীতিমালা যাচাই-বাছাই করে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী প্রণয়ন করে। এ নীতিমালা প্রণয়নে আমাদের কিছু সুপারিশ রয়েছে।’ 

সুপারিশের মধ্যে আছে, গ্রাহকের স্বার্থ ও অধিকার নিশ্চিতের বিধান রাখা, মুঠোফোনের মান পরীক্ষা করতে আধুনিক পরীক্ষাগার স্থাপন করে নন আয়োনাইজিং রেডিয়েশন প্রটেকশন কমিশনের নীতিমালা অনুযায়ী পরীক্ষার পর বাজারজাতের অনুমতি প্রদান করা, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উচ্চ তেজষ্ক্রিয়া সম্পন্ন নিম্নমানের হ্যান্ডসেট দ্রুত বাজার থেকে প্রত্যাহার করা।

আলোচনা সভায় গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের উপদেষ্টা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক প্রকৌশলী ড. এম কামরুজ্জামান।

/এইচএন/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাংবাদিক রেজানুরের গ্রেফতারে কিউআরএস’র উদ্বেগ
সাংবাদিক রেজানুরের গ্রেফতারে কিউআরএস’র উদ্বেগ
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২
ইয়ামালকে শুরুর একাদশে নিয়েই মাঠে নেমেছে স্পেন
ইয়ামালকে শুরুর একাদশে নিয়েই মাঠে নেমেছে স্পেন
কাতারে পাঁচ বাংলাদেশি নিহত: জামায়াতের শোক
কাতারে পাঁচ বাংলাদেশি নিহত: জামায়াতের শোক
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল