ডাকসু নির্বাচনে অংশ নিতে পারবেন না যারা

ঢাবি প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৯, ০৮:৫৫আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৭:৪৮

ডাকসু ডাকসু স্নাতক, স্নাতকোত্তর, সান্ধ্যকালীন কোর্স যেমন প্রোগ্রাম, প্রফেশনাল, এক্সিকিউটিভ, স্পেশাল মাস্টার্স, ডিপ্লোমা, এমএ, বিবিএ, ল্যাঙ্গুয়েজ কোর্স, পিএইচডি সার্টিফিকেট কোর্স অথবা এই ধরনের অন্যান্য কোর্সে অধ্যয়নরতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। ৩০ বছরের ঊর্ধ্বের শিক্ষার্থীরাও নির্বাচনে অংশ নিতে পারবেন না। অর্থাৎ তারা ভোটার ও প্রার্থী হতে পারবেন না।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এনামউজ্জামান সিন্ডিকেট সভার সিদ্ধান্তের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছেন। 

সরকারি বা দেশে-বিদেশে যেকোনও প্রতিষ্ঠানে কর্মরত কোনও শিক্ষার্থী ভোটার বা প্রার্থী হতে পারবেন না এবং ঢাবি’র অধীনে থাকা কলেজের কোনও শিক্ষার্থীও ভোটার বা প্রার্থী হতে পারবেন না।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় সিন্ডিকেট সভা শুরু হয়ে রাত ৮টার দিকে শেষ হয়েছে। সভায় সভাপতিত্ব করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এর আগে ডাকসুর গঠনতন্ত্র পরিমার্জনের জন্য গঠিত কমিটির আহ্বায়ক আইন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান উপাচার্যের কাছে সুপারিশ জমা দেন। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ প্রশ্নে হাইকোর্টের রুল
উপজেলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ প্রশ্নে হাইকোর্টের রুল
ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা নিয়ে বৈঠক
ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা নিয়ে বৈঠক
৩০ বছর আগের হত্যা মামলা থেকে খালাস পেলেন ৪ আসামি
৩০ বছর আগের হত্যা মামলা থেকে খালাস পেলেন ৪ আসামি
এবার কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, জামায়াতের আরেক সভাপতি বহিষ্কার
এবার কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, জামায়াতের আরেক সভাপতি বহিষ্কার
সর্বাধিক পঠিত
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন